বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
27 C
Dhaka

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে চরম বিভ্রাট দেখা দিয়েছে। আজ (রোববার, ১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা মেটার মালিকানাধীন এ মাধ্যমে পিসি বা ডেসটপে লগ-ইন করতে এবং কনটেন্ট লোড করতে সমস্যায় পড়ছেন।

দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের পর থেকে ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে জটিলতার সম্মুখীন হন। অনেকেই জানান, ফেসবুক ফিড রিফ্রেশ হচ্ছে না এবং মেসেঞ্জারে বার্তা আদান-প্রদান করতে দীর্ঘ সময় লাগছে বা পুরোপুরি বন্ধ রয়েছে।

ব্রাউজারে থেকে ফেসবুক প্রবেশ করলে স্ক্রীনে দেখায়- Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes.

দেখা গেছে, লগ-ইন করতে গেলে স্ক্রিনে একটি বার্তা ভেসে উঠছে, যেখানে লেখা রয়েছে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ। সাইটের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে পাওয়া যাচ্ছে না। আমরা আশা করছি এটি দ্রুত সমাধান হয়ে যাবে। দয়া করে কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’ হঠাৎ করে এমন বিভ্রাটের কারণে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে অনলাইনভিত্তিক ব্যবসায়ী ও পেশাজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

প্রযুক্তিগত বিভ্রাট নজরদারি করার আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’র তথ্যেও আজ দুপুরের পর থেকে বিশ্বব্যাপী এবং বাংলাদেশে ফেসবুক ব্যবহারে সমস্যার গ্রাফ নাটকীয়ভাবে বাড়তে দেখা গেছে। ডাউনডিটেক্টরের পরিসংখ্যান অনুযায়ী, ৩২ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইটের সমস্যায়, ২৬ শতাংশ লগইন জটিলতায় এবং ২২ শতাংশ ব্যবহারকারী নিউজফিড বা টাইমলাইন  দেখতে না পেরে রিপোর্ট করেছেন। হাজারো ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হ্যাশট্যাগ ফেসবুকডাউন ব্যবহার করে স্ক্রিনশটসহ এ অচলাবস্থা নিয়ে পোস্ট করছেন।

তবে ঠিক কী কারণে কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে, সে বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

সর্বশেষ

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি