টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি মাইক্রোসফট, গুগল তাদের কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। এবার মার্কিন টেক জায়ান্ট অ্যাপল কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপল জানিয়েছে, কর্মীদের প্রতি ঘণ্টার জন্য যে বেতন দেওয়া হয়, সেই অনুপাতে বেতন বাড়ানো হবে। একজন কর্মীর ঘণ্টায় কমপক্ষে ২২ ডলার বাড়বে । একই সঙ্গে বার্ষিক পারফরমেন্স রিভিউ প্রসেসও চালু করা হবে।
অ্যাপল সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, কর্মীদের ঘণ্টায় যে বেতন দেওয়া হয় তার উপর প্রতি ঘণ্টায় ২২ ডলার বেতন বাড়ানো হবে। প্রতিষ্ঠানটি দক্ষ কর্মী খুঁজে পেতে সমস্যা হচ্ছে পাশাপাশি মুদ্রাস্ফীতি মোকাবিলায় তাদের সহায়তা করতে এই সিদ্ধান্ত।
জানা গেছে, ২২ ডলার বেতন বৃদ্ধির ফলে ২০১৮ সালের তুলনায় ৪৫ শতাংশ বেতন বাড়বে কর্মীদের। নতুন বেতন কাঠামো জুলাই মাস থেকে কার্যকর করা হবে। বর্তমানে অ্যাপলের ফুলটাইম কর্মীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার।

