শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

ভিভো’র এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের হাই-এন্ড সেগমেন্ট এক্সট্রিম (এক্স) সিরিজের নতুন মডেলের উদ্বোধন করেছে ভিভো। স্মার্ট্ফোনটির নাম ভিভো এক্স৮০ ৫জি। সিনেমাটোগ্রাফি ফিচার সমৃদ্ধ ডিভাইসটির জন্য আজ ২৭ মে, শুক্রবার থেকে প্রি-বুকিং দেয়া যাচ্ছে। স্মার্ট্ফোনটির দাম পড়ছে ৭৬,৯৯০ টাকা।

এরপর আগামী ৫ জুন থেকে দেশে ভিভো’র আউটলেটগুলোতে পাওয়া যাবে ভিভো এক্স৮০ ৫জি।

ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, “ভিভো এক্স৮০ ৫জি স্মার্টফোন হলো আমাদের বহুদিনের গবেষণার শ্রেষ্ঠ উদ্ভাবন। বাংলাদেশের স্মার্ট্ফোন ব্যবহারকারীরা যেন  সিনেমাটোগ্রাফির আন্তর্জাতিক মান বজায় রেখে দৃশ্য ধারণ করতে পারে, এজন্যে বিশ্বখ্যাত  ক্যামেরা লেন্স প্রস্তুতকারক  জেইস ও ভিভো মিলে আবারও বাংলাদেশের স্মার্ট্ফোন ব্যবহারকারীদের হাতে সেরা প্রযুক্তি তুলে দিতে চায়।”

এক্স৮০ ৫জি
এক্স৮০ ৫জি এখন বাংলাদেশে

জেইসের সাথে  দুর্দান্ত ইমেজিং ফিচার:

এক্স৮০ স্মার্টফোনে  সিনেম্যাটিক ভিডিও তৈরি করা সম্ভব। শুধু তাই না  জেইসের সিনেমাটিক ভিডিও বোকেহ ফিচার দিয়ে হাই রেশিওর সিনেমাও তৈরি করা যাবে। সুপার নাইট ক্যামেরায় পিওর নাইট ভিউ ব্যাবহার করে রাতের দৃশ্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে এক্স৮০ ৫জি। 

স্মার্টফোনটির পেছনের ক্যামেরায় টি* কোটিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে; যার মাধ্যমে প্রচন্ড আলো বা রাতের ছবিতে, ক্যামেরা লেন্সে আলোর ভারসাম্য বজায় থাকে। ভিডিও করার সময় মোশন ব্লার কমাতে ডিভাইসটিতে রয়েছে পোর্ট্রেইট ট্র্যাকিং প্রযুক্তি। ভিভো এক্স৮০ ৫জি’র ক্যামেরা ৩৬০ ডিগ্রি পর্য্ন্ত ধারণ করতে পারে। ফলে একই ফ্রেমে বিস্তৃত  ওয়াইড অ্যাঙ্গেল ধারণ করা যায়।   

প্রিমিয়াম মোবাইল ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স:

এক্স৮০ স্মার্টফোনটিতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা সেনসিং ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের পোর্ট্রেইট ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। উন্নতমানের ফটোগ্রাফি-সিনেমাটোগ্রাফি অভিজ্ঞতার জন্য স্মার্ট্ফোনটিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ভি১+চিপ। 

অসামান্য ফ্ল্যাগশিপ কর্মক্ষমতা

স্মার্ট্ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ দ্বারা পরিচালিত কুলিং প্রযুক্তিও যুক্ত করেছে ভিভো। বাষ্প চেম্বারের মাধ্যমে ডিভাইসটি ঠান্ডা থাকে। এমনকি ভারি গেমিংয়ের সময়ও ডিভাইসটি গরম হয় না। ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার  ব্যাটারিকে সাপোর্ট্ দিতে রয়েছে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার প্রযুক্তি। ফলে মাত্র ৩৫ মিনিটেই শতভাগ চার্জ্ হবে এক্স৮০ ৫জি।

ইমারসিভ গেমপ্লের অভিজ্ঞতা:

স্মার্ট্ফোনটিতে এআই গেমিং সুপার রেজ্যুলোশন প্রযুক্তি রয়েছে, যা ভিভো ও মিডিয়াটেকের সমন্বয়ে তৈরি একটি প্রযুক্তি। অনেক বড় সাইজের ইমেজ বা ভিডিও ফাইল কিংবা ভারি গেইমস স্মার্ট্ফোনের সিপিইউ ও জিপিইউ’র ওপর চাপ সৃষ্টি করে। গেমিং সুপার রেজ্যুলোশন ফিচার এসব ভারি ফাইলের গুণগত মান বজায় রেখে আকার ছোটো করে আনে।

এছাড়াও প্রথমবারের মতো ডুয়াল স্টেরিও স্পিকার যুক্ত করা হয়েছে ভিভো এক্স৮০ স্মার্ট্ফোনে। যা স্মার্ট্ফোনটিতে দূর্দান্ত সাউন্ড ইফেক্ট দিবে।

নান্দনিক ডিজাইন:

এক্স৮০ ৫জি স্মার্টফোনটি দুইটি রঙে পাওয়া যাবে। একটি হলো কসমিক ব্ল্যাক এবং আরেকটি আরবান ব্লু।

কসমিক ব্ল্যাক রংটি রাতের আকাশের অপার এবং গভীর প্রকৃতির প্রতিনিধিত্ব করে। অন্যদিকে, আরবান ব্লু শহুরে জীবনের ব্যস্ততা থেকে দূরে হালকা নীল সমুদ্রের রঙ দিয়ে ডিজাইন করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি