মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
29.1 C
Dhaka

গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড জিতলো অপো

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, দেশে উন্নত গ্রাহক সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ কাস্টমার সার্ভিস এক্সিলেন্স ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড জিতেছে অপো বাংলাদেশ। উন্নত গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করার জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গত ১৩ জুন মালয়েশিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড গ্রহণ করে অপো বাংলাদেশ।

অপো এর ফেইস-টু-ফেইস মেইনটেনেন্স সার্ভিসের মাধ্যমে গ্রাহক সেবায় স্বচ্ছতা বজায় রাখে। ব্যবহারকারীরা যেহেতু এই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে পারেন তাই অপো’র পক্ষে সর্বাধিক স্বচ্ছতা প্রদান সম্ভব হয়। ফেইস-টু-ফেইস মেইনটেনেন্স সার্ভিস প্রক্রিয়ার ফলে গ্রাহক সন্তুষ্টি ৯৯.৩ শতাংশে পৌঁছেছে। এছাড়া, অপো দেশের প্রথম মোবাইল ফোন ব্র্যান্ড যা গ্রাহক সেবা কেন্দ্রে মোবাইল রেকর্ড সেবা চালু করেছে। এতে করে ব্যবহারকারীরা তাদের সেবা গ্রহণের প্রক্রিয়াটি রেকর্ড করতে পারেন অথবা একজন সেবাদাতাকে তাদের জন্য প্রক্রিয়াটি রেকর্ড করার অনুরোধ করতে পারেন। এভাবে, অপো বাংলাদেশ গ্রাহক সেবা প্রদানে স্বচ্ছতার ধারণাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে, যার ফলস্বরূপ ব্র্যান্ডটির নেট প্রমোটার স্কোর (এনপিএস) ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশে মোট ৩৪টি আউটলেট ছাড়াও অপো’র ২২টি গ্রাহক সেবা কেন্দ্র, ১২টি টাচ পয়েন্ট ও অথোরাইজেশন কেন্দ্র রয়েছে। বৈশ্বিক মহামারির পুরো সময়ে, অপো গ্রাহক সেবা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে জীবাণুমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রত্যেক গ্রাহককে মাস্ক প্রদান করেছে। এর মধ্য দিয়ে সমাজের প্রতি দায়িত্ব পালনের অপো’র প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। কোভিড-১৯ এর বিধিনিষেধের কারণে যেসব গ্রাহক সময়মতো ওয়ারেন্টি সুবিধা নিতে পারেনি, প্রাথমিক ওয়ারেন্টির সময়সীমা অতিক্রমের পরে তাদেরকে ‘এক্সটেন্ডেড ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট’ এবং ‘ফ্রি ওয়ারেন্টি’ প্রদান করে অপো বাংলাদেশ।  

অপো দেশের স্মার্টফোন ব্র্যান্ড, যেটি প্রতি মাসের ১০-১২ তারিখ ‘সার্ভিস ডে’ পালন শুরু  করে। সার্ভিস ডে’তে আগত গ্রাহকদের ছোটখাটো উপহার ও পানীয় (চা/কফি) প্রদানের পাশাপাশি ডিভাইস রক্ষণাবেক্ষণ ও অ্যাকসেসারিজে ১০-৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়। অপো দেশের একমাত্র মোবাইল ফোন ব্র্যান্ড যেটি ‘১-আওয়ার ফ্ল্যাশ ফিক্স সার্ভিস’ চালু করেছে। বর্তমানে, অপো’র গ্রাহক সেবা কেন্দ্রের ১-ঘন্টায় ডিভাইস মেরামতের হার ৯৬ শতাংশ, যা এর ডিভাইস মেরামত দক্ষতাকে বাজারের শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে।

অপো বাংলাদেশ অফিশিয়াল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, “উন্নত গ্রাহক সেবা প্রদানের আমাদের নিরলস প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করার জন্য আমি গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। গ্রাহকদের সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বাসী প্রতিষ্ঠান হিসেবে অপো সর্বোত্তম গ্রাহক সেবা অভিজ্ঞতা নিশ্চিত করার প্রচেষ্টায় বিশেষ জোর দিচ্ছে।”

গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ডের লক্ষ্য বিপণন, ব্র্যান্ডিং সিএসআর, সামাজিক উদ্ভাবন, শিক্ষা ও অ্যাকাডেমিকসে উৎকর্ষ সাধনে বিশ্বাসী ‘টাইগার্স’ বা বাজারের শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান করা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি