শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

গুলশানে পদ্মা ব্যাংক এর আরেকটি শাখা

টেকভিশন২৪ ডেস্ক: ১৫ জুন ২০২২ বুধবার পদ্মা ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গুলশান এভেনিউতে ডাইনেস্টি টাওয়ারে অবস্থিত এই শাখাটি থেকে গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিংসেবা দেওয়া হবে। গ্রাহকরা নতুন শাখা থেকে প্রায়োরিটি ব্যাংকিং, ওমেন ব্যাংকিং, স্টুডেন্ট ফাইল এর মতো এক্সক্লুসিভ সেবাসহ অন্যান্য প্রচলিত ব্যাংকিং সেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ডঃ হাসান তাহের ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান তামিম মারজান হুদা, পরিচালক শাহনুল হাসান খান, দি সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর ভাইস-চেয়ারম্যান মাসরুর আরেফিন, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বিজনেস অফিসার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সৈয়দ রফিকুল হক, মিরপুর ডিওএইচএস পরিষদের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল এ.কে. এম মাহফুজুল হক (অব.) এবং টিএমএস এর পরিচালক (ফাইনান্স-২) মো. আবুল বাশার ভুঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রিয়াজ খান বলেন, গ্রাহকদের চাহিদা আর আকাঙ্খার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এই শাখাটিকে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় রেখে পদ্মা ব্যাংকের এই শাখায় ব্যাংকিং সেবায় থাকছে বিশেষ চমক। এ শাখায় সর্বোত্তম আধুনিক সেবার পাশাপাশি সুপরিসর প্রায়োরিটি সেবা, গ্রাহকদের লকার সেবা নিশ্চিত করা হয়েছে। আশাকরি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে পারব।

তিনি আরো বলেন, সম্প্রতি কেন্দ্রীয়করণ রূপান্তর শুরু করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। সেন্ট্রালাইজড ইনওয়ার্ড ক্লিয়ারিং এর পর সেন্ট্রালাইজড বন্ড চালু করা হল। এতে করে গ্রাহকদের কাছে আরো স্বচ্ছতা বেড়ে গেলো ব্যাংকটির। গ্রাহদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক তাদের নিবিড় পর্যবেক্ষণ জোরদার করে চলেছে।

নতুন গতিতে নতুন পথচলায় পদ্মা ব্যাংকের উপর আস্থা রেখে লেনদেন করতে গ্রাহকদের অনুরোধ জানান তারেক রিয়াজ খান।

গ্রাহকদের জন্য আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুই উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী ও  জাবেদ আমিন,মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি এম আহসান উল্লাহ খান, এসইভিপি ও আরএমডি অ্যান্ড ল’ হেড ফিরোজ আলম, এসইভিপি ও হেড অব কর্পোরেট লায়াবিলিটি মার্কেটিং সাব্বির মোহাম্মদ সায়েম, এসইভিপি ও সিএফও বাদল কুমার নাথ, এসভিপি ও গুলশান-২ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আহাদ উল্লাহ- সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পদ্মা ব্যাংক গুলশান-২ শাখার ঠিকানা: ডাইনেস্টি টাওয়ার, বাড়ি নং: ২২/এ, সড়ক নং: ১০২ ও ১০৩, গুলশান-২ (গুলশান-২ চত্ত্বর থেকে ২০০ গজ দক্ষিণ দিকে এসে হাতের বাম পাশে পিংক সিটি শপিং কমপ্লেক্স এর সামনের রাস্তা )।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি