মঙ্গলবার, জুন ৯, ২০২৬
32.9 C
Dhaka

অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইনোভেশন সামিট, উদ্ভাবনই গড়ে দিবে আগামীর ভিত্তি

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য উদ্ভাবনই গড়ে দিবে আগামীর ভিত্তি, তাই ‘আজকের উদ্ভাবন, আগামীর সম্ভাবনা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ ১৮ই ফেব্রুয়ারি ঢাকার বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো ৫ম বাংলাদেশ ইনোভেশন সামিট।

প্রায় ছয় শতাধিক অংশগ্রহণকারী এবারের সম্মেলনে অংশগ্রহণ করেন।

রাজধানী ঢাকায় বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং রাইজ আপ ল্যাবস এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে এবার প্রথমবারের মতো দেশ এবং বিদেশ থেকে অনলাইনেও অংশ নেন আরো প্রায় সহস্রাধিক অংশগ্রহণকারী ।

১০ এর অধিক আলাদা সেশন এবং ২ টি প্যানেল ডিশকাশনে এবারের আয়োজনে প্রায় ২০ জনের অধিক দেশীয় এবং আন্তর্জাতিক বক্তা কথা বলেন এই সম্মেলনে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড্যাফোডিল গ্রুপ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সবুর খান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর প্রো-ভাইস-চ্যান্সেলর আব্দুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে সবুর খান বলেন – “এদেশের মানুষ সবসময়ই উদ্ভাবনী শক্তি লালন করে,কিন্তু এই শক্তি বিকাশে সবাইকে নিজেদের কাজে মনযোগী হতে তিনি আহবান জানান। তিনি বলেন, যেকোনো কাজ করে হলে থাকতে হবে পর্যাপ্ত জ্ঞান এবং এর জন্যে গবেষণা ,পড়ার কোন বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন এই সম্মেলনের উপস্থিতির মধ্য থেকেই কেউ হয়তো আগামীতে এমন কোন উদ্যোগ নিবে যা সারা পৃথিবীতে নতুন এক বিপ্লব আনবে ” ।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর প্রো-ভাইস-চ্যান্সেলর আব্দুর রহমান বলেন “ তথ্যপ্রযুক্তির মাধ্যমে এখন চলছে চতুর্থ শিল্প বিপ্লব। মোবাইল ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং হচ্ছে চতুর্থ বিপ্লবের ভরশক্তি। তিনি বলেন -প্রযুক্তির দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিশ্চিত হবে আগামীর সমৃদ্ধি “।

অনুষ্ঠানে বক্তা হিসেবে ছিলেন বেসিস এর ভাইস প্রেসিডেন্ট আবু দাউদ খান, বিডিজবস্ ডট কম এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, আমাজন ওয়েব সার্ভিসেস, ইউএসএ এর লিডার, সল্যুশন আর্কিটেকচার মোহাম্মদ মাহদী উজ জামান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক শারমিনা জামান, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর রেজওয়ানা খান, রাইজা আপ ল্যাবস এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক, ক্রিয়েটিভ আইটি লিমিটেড এর চেয়ারম্যান মনির হোসেন, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রেদওয়ান ফেরদৌস, এইচটিটিপুল এর পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী, দ্যা সিটি ব্যাংক লিমিটেড এর কোম্পানী সেক্রেটারি কাফি খান, ‘হুর নুসরাত’-এর স্বত্বাধিকারী নুসরাত আক্তার লোপা, স্কেল আপ এর প্রতিষ্ঠাতা তাবেন্দা হোসেন, ওমেন এন্ড ই-কমার্স ফোরামের ওয়ার্কিং কমিটি ডিরেক্টর রাকিবা আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুন উদ্যোক্তা , আশিক খান।
আয়োজন সম্পর্কে “ বাংলাদেশ ইনোভেশন ফোরাম” এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন- “ এবারর সম্মেলনের প্রতিটি সেশন এমন ভাবে আমরা সাজিয়েছি যাতে একজন অংশগ্রহণকারী এবারের সম্মেলন থেকে নানান প্রয়োজনীয় বিষয় যেমন রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেটাভার্স, ওয়েব ৩.০, স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার নির্দেশনা, বিজনেস গ্রোথ, চাকরির বাজারে নিজেকে প্রস্তুতকরণ, বাংলাদেশে উদ্যোগের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা, ওমেন অন্ট্রপ্রেন্রশিপ নিয়ে বিস্তারিত জানতে পারে”।

“বাংলাদেশ ইনোভেশন সামিট” এর কনভেনর মাহমুদ মুসা বলেন– “ এবার সম্মেলনটি ৫ম বারের মতো হলো, এর আগেরবারের অংশগ্রহণকারীদের অনেকেই আজ প্রতিষ্ঠিত, তিনি আশা রাখেন সম্মেলনের শিক্ষা তরুণদের মাঝে নতুন নতুন উদ্যোগ নিতে সহায়তা করবে”।

এবারের সামিটে কো -পার্টনার হিসাবে ছিল ওমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এবং সহযোগি হিসেবে ছিল রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিঃ, স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড, এমএমএস গ্লোবাল সার্ভিসেস, ওয়েডিং স্টাইল বিডি ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ইভেন্টস ফ্লুয়েন্ট এবং ই-টিকেটিং পার্টনার ই-সফট।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি