বুধবার, জুন ৩, ২০২৬
33.4 C
Dhaka

হোয়াটসঅ্যাপ থাকলেই হ্যাক হবে ফোন!

টেকভিশন২৪ ডেস্ক: হোয়াটসঅ্যাপ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ। তিনি বলেন, এই অ্যাপ ব্যবহারকারীদের ফোন খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে। সহজেই হ্যাকারদের হাতে চলে যেতে পারে সেই ফোনের যাবতীয় তথ্য। খবর ইন্ডিপেন্ডেন্ট।

হোয়াটসঅ্যাপ গত সপ্তাহে নিজেরাই একটি নিরাপত্তাজনিত সমস্যার কথা প্রকাশ করেছিল উল্লেখ করে পাভেল বলেন, নিজেদের তথ্য নিরাপদে রাখতে নেটিজেনদের উচিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকা।

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা বিষয়টির ব্যাখ্যা করে বলেন, হ্যাকার কেবল একটি ভাইরাস ভিডিও পাঠিয়েই আপনার ফোন নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। অথবা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে একটি ভিডিও কল শুরু করেও হ্যাকার সেই ফোন হ্যাক করে নিতে পারে। এর আগে ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালেও হোয়াটসঅ্যাপের এই একই ধরনের সমস্যা প্রকাশ্যে এসেছিল।

২০১৯ সালের নভেম্বরেও হোয়াটসঅ্যাপ নিয়ে নেটিজেনদের সতর্ক করেছিলেন পাভেল। সে সময় তিনি অবিলম্বে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ ডিলিট করার পরামর্শ দিয়েছিলেন। এরপর ২০২১ সালে পাভেল দাবি করেন, হোয়াটসঅ্যাপ নতুন যে নীতির কারণে ব্যবহারীদের যাবতীয় তথ্য তাদের হাতে চলে যাবে।

হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেলের দাবি, তিনি টেলিগ্রামের প্রচারের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এই দাবি করছেন না। কারণ এমনিতেই টেলিগ্রামের ৭০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। এছাড়া রোজ নতুন করে ২ মিলিয়ন মানুষ টেলিগ্রাম ডাউনলোড করছেন। ফলে টেলিগ্রামের নতুন কোনো প্রচারের দরকার নেই।

পাভেল নেটিজেনদের উদ্দেশে বলেন, আপনারা যেকোনো মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারেন, কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করা থেকে দূরে থাকুন। হোয়াটসঅ্যাপ একটি নজরদারি অ্যাপ হিসেবে কাজ করে আসছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি