বুধবার, নভেম্বর ৪, ২০২৬
28.5 C
Dhaka

দুই বছরে প্রত্যন্ত এলাকার ১২ কোটি মানুষকে কানেক্ট করার প্রতিশ্রুতি

টেকভিশন২৪ ডেস্কঃ হুয়াওয়ে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের পার্টনার২কানেক্ট ডিজিটাল অ্যালায়েন্সে (জোট) যোগদানের জন্য একটি বৈশ্বিক প্রতিশ্রুতি স্বাক্ষর করেছে। এ উদ্যোগটি ২০২৫ সালের মধ্যে ৮০টিরও বেশি দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ১২ কোটি মানুষকে কানেক্টিভিটি সুবিধার আওতায় নিয়ে আসবে।

হুয়াওয়ের চেয়ারম্যান লিয়াং হুয়া প্রতিষ্ঠানটির ২০২২ সাসটেইনেবিলিটি ফোরাম, কানেক্টিভিটি+: ইনোভেট ফর ইম্প্যাক্ট এ এই সিদ্ধান্তের ব্যাপারে ঘোষণা করে। কীভাবে আইসিটি উদ্ভাবন ডিজিটাল অর্থনীতির যুগে কানেক্টিভিটির ব্যবসায়িক ও সামাজিক অগ্রগতি এবং স্থায়িত্বকে ত্বরাণ্বিত করতে পারে, ফোরামে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।   

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, আইটিইউ এবং জাতিসংঘের সিনিয়র নেতৃবৃন্দ, কম্বোডিয়া, নাইজেরিয়া এবং পাকিস্তানের টেলিকম মন্ত্রী এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতাগণ অনলাইনে এই অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি, চীন, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম এবং জার্মানি থেকে অংশীদার, বিশেষজ্ঞ এবং ক্রেতারাও এ অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও, বিভিন্ন দেশের সাংবাদিকরাও এই অনুষ্ঠানে স্বশরীরে ও অনলাইনে যোগ দেন।

অনুষ্ঠানে মূল বক্তব্যে ডক্টর লিয়াং বলেন, ডিজিটাল যুগে স্থিতিশীল নেটওয়ার্ক ব্যবহারের বিষয়টি মানুষের মৌলিক চাহিদা। যারা সংযোগবিহীন রয়েছেন, তাদের জীবন পরিবর্তনের জন্য প্রথম পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে নির্ভরযোগ্য কানেক্টিভিটি। 

তিনি আরো বলেন, “সুবিধাজনক যোগাযোগের জন্য কানেক্টিভিটি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।” অনুষ্ঠানে তিনি বলেন, “ক্লাউড এবং কৃত্রিমবুদ্ধিমত্তা (এআই)-এর মতো ডিজিটাল প্রযুক্তির সাথে একত্রে কানেক্টিভিটি প্রত্যেককে ডিজিটাল জগতে আনতে সাহায্য করবে এবং তাদের আরও তথ্য এবং দক্ষতা এবং উন্নত পরিষেবা এবং বৃহত্তর ব্যবসায়িক ক্ষেত্রে সুযোগ প্রদান করবে। এর ফলে, আরও সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।”

মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণে কাজ করছি। টেলিযোগাযোগ খাতের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের সকল মানুষকে কানেক্টিভিটির সুবিধায় নিয়ে আসা। শিক্ষা, শিল্প ও টেক্সটাইল সহ প্রতিটি খাতে কানেক্টিভিটির ভূমিকা অপরিসীম; তাই, আমরাও এর গুরুত্ব বুঝতে পেরেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং সকল অংশীজনদের সহযোগিতায় আমরা ২০৪১ সালের মধ্যে আমাদের স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবে পরিণত করতে পারবো বলে আমি প্রত্যাশা করছি।“

চীনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী সিদ্ধার্থ চ্যাটার্জি নীতিনির্ধারকদের “বিভিন্ন মহলের সহযোগিতা নিশ্চিত করতে”, বেসরকারি খাত, অ্যাকাডেমিয়া ও সিভিল সোসাইটি এর প্রতিনিধিদের ডিজিটাল ব্যবধান দূরীকরণে “বাস্তবসম্মত চিন্তা” করার আহ্বান জানান, যাতে করে বিশ্ব জনসংখ্যার বাদ পড়া এক তৃতীয়াংশেকে অন্তর্ভুক্ত করা যায়।

তিনি বলেন, “বর্তমান গতিশীল বিশ্বে জরুরিভাবে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে, লৈঙ্গিক ব্যবধান দূর করতে, সবুজ বিশ্বকে উৎসাহিত করতে এবং আমাদের বিশ্বকে আরও সমৃদ্ধ এবং অন্তর্ভুক্ত করার জন্য নতুনভাবে ডিজাইন করতে প্রযুক্তির রূপান্তরমূলক সম্ভাবনার জন্য উন্নত ডিজিটাল সহযোগিতার প্রয়োজন। তাই, সবার সম্মিলিত প্রয়াসের এখনই সময়।” 

যেহেতু আইসিটি অবকাঠামো বিকশিত হচ্ছে ক্লাউড এবং এআই-এর মতো উদ্ভাবনী প্রযুক্তিগুলো গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে থাকা মানুষদের ডিজিটাল বিশ্বের সুবিধা উপভোগ করার সুযোগ দিচ্ছে। হুয়াওয়ে ক্লাউড একটি পরিষেবা কৌশল হিসাবে সবকিছুর প্রস্তাব করেছে এবং ক্লাউড পরিষেবার মাধ্যমে হুয়াওয়ে এর ৩০ বছরেরও বেশি প্রযুক্তিগত দক্ষতা এবং ডিজিটাল রূপান্তরের অভিজ্ঞতা লাভ করেছে। অর্থাৎ ক্লাউডে হুয়াওয়ের ডিজিটাল অবকাঠামোর সক্ষমতার ব্যবহার এখন অনেক সহজ, সাশ্রয়ী এবং টেকসই।

প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের জন্য ডিজিটাল রূপান্তর, ডিজিটাল ট্যালেন্ট এবং নতুন ব্যবসায়িক মডেল সবই অপরিহার্য। হুয়াওয়ে এর আগে জানায়, ২০২৫ সালের মধ্যে উন্নত আইসিটি অবকাঠামোর সাথে প্রতিষ্ঠানটি ৫০০ মিলিয়ন মানুষকে ডিজিটাল আর্থিক পরিষেবা উপভোগ করতে এবং ৫ লাখ মানুষকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রদানে সক্ষম করে তুলতে সহযোগীদের সাথে কাজ করবে।

হুয়াওয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এর চলমান প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে, হুয়াওয়ে প্রত্যন্ত অঞ্চলে উন্নতমানের ডিজিটালাইজেশনে অবদান রাখছে; যা প্রত্যেককে ডিজিটাল জীবনের সুবিধা উপভোগ করতে সক্ষম করবে এবং বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতির ভারসাম্যপূর্ণ বিকাশে সহায়তা করবে।  

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের:  আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’...

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

সর্বশেষ

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি