বুধবার, নভেম্বর ৪, ২০২৬
24.4 C
Dhaka

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলনঃ পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক এবং অর্থনীতিবিদ হলেন মা: পলক

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (বিআইবিসি)’র যৌথ উদ্যোগে ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে শুরু হল দুই দিনব্যাপী আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন ২০২২। নানা রকম আয়োজনের মধ্য দিয়ে ২৩ ও ২৪ নভেম্বর প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন। এরই আলোকে ২৩ নভেম্বর বুধবার উক্ত সম্মেলনের প্রথমদিনে “আইসিটি- স্মার্ট বাংলাদেশ দি নেক্সট ফ্রন্টিয়ার” শীর্ষক একটি প্যানেল সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সারা বিশ্বে নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীর ভূমিকা তুলে ধরেন। তিনি বর্তমান সমাজে নারীর অবদান সম্পর্কে আলোকপাত করেন। প্রতিমন্ত্রী পলক বলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক এবং অর্থনীতিবিদ হলেন “মা”। তিনি তাঁর ছেলেবেলার কথা উল্লেখ করে বলেন যে তিনি নিজেও মাতৃতান্ত্রিক পরিবারে বড় হয়েছেন। তাঁর মা যেমন পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করতেন, বর্তমানে তাঁর স্ত্রী পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি আরো বলেন যে পরিবারে নারীর ভূমিকা অপরিসীম। আমাদের উচিত অফিস আদালত কর্মক্ষেত্র সকল স্থানে নারীদের অগ্রাধিকার দেওয়া এবং তাদের সম্মান দেওয়া।

প্রতিমন্ত্রী তথ্য ও প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ এবং সফলতা সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন যে নারীর ক্ষমতায়ন অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক পরিবর্তনের অন্যতম চাবিকাঠি। তিনি নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে বলেন আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঝুঁকি নেওয়ার সাহস। তিনি বলেন, যে ব্যক্তি মেধাবী, সাশ্রয়ী, প্রগতিশীল তিনিই একজন স্মার্ট ব্যক্তি।

মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্য আর্থিক স্বয়ংসম্পূর্ণতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সে বিষয়ে প্রতিমন্ত্রী পলক আলোকপাত করেন। প্রতিমন্ত্রী আরো বলেন যে শি পাওয়ার প্রকল্পের মাধ্যমে ২১টি জেলায় ১০ হাজার ৫০০ নারী উদ্যোক্তা তৈরি করা হয়েছে। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে প্রায় ২ লাখ নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও প্রতিমন্ত্রী জানান।

প্রতিমন্ত্রী পলক বলেন যে উদ্যোক্তাদের জন্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ৩৪৫টি উদ্যোক্তাকে ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া কো-ওয়ার্কিং স্পেস, মেন্টরিং, প্রশিক্ষণ, লিগ্যাল সাপোর্টসহ নানা প্রকার সুবিধা স্টার্টআপদের জন্যে প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী “নিত্য এক্সপ্রেস” নামে একজন প্রান্তিক নারী উদ্যোক্তার উদ্যোগ সম্পর্কে জানতে পেরে তার মেধা, ধৈর্য্য, সততা এবং শ্রম উপলব্ধি করে আইডিয়া প্রকল্প থেকে অনুদান প্রদানের আশ্বাস দেন।

সবশেষে, প্রতিমন্ত্রী বাংলাদেশে এরকম একটি চমৎকার সম্মেলন আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত সেশনটিতে আলোচনায় অংশ নেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা মতিন, চালডাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ওয়াসিম আলীম, ডুন অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালাইসিস প্রাইভেট লিমিটেডের সিইও জারা মাহবুব, বাককো জেনারেল সেক্রেটারি তৌহিদ হোসেন এবং কওনবে সেন্ট্রাল হংকং এর সিওও এনিনা হো।

উল্লেখ্য, উক্ত সামিটে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি, সুপরিচিত উদ্যোক্তা ও কর্পোরেট লিডাররা অংশগ্রহণ করছেন। ইন্টারন্যাশনাল উইমেন এন্টারপ্রেনারস সামিট ২০২২ ব্যবসায়ী নারী এবং উদ্যোক্তাদের জন্য বিশ্বের অন্যান্যদের সাথে নেটওয়ার্কিংয়ের সুযোগ বাড়াতে, তাদের থেকে শিক্ষাগ্রহণসহ সহযোগিতার সুযোগ তৈরি করতে একটি চমৎকার আয়োজন। বাংলাদেশের স্থানীয় উদ্যোক্তা এবং নারী নেতৃবৃন্দকে বৈশ্বিক ব্যবসায়ী কমিউনিটির কাছে তুলে ধরতে সাহায্য করার জন্য এটি একটি অসাধারণ প্ল্যাটফর্ম। এ সম্মেলনের দেশের নারীপ্রধান ব্যবসা খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে বলে মনে করছেন আয়োজক কর্তৃপক্ষ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের:  আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’...

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

সর্বশেষ

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি