রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
26 C
Dhaka

ফোনের ফিচার চুরির অভিযোগে স্যামসাং এর বিরুদ্ধে মামলা

টেকভিশন২৪ ডেস্ক: অন্য প্রতিষ্ঠানের তৈরি করা ফিচার নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে অনুমতি না নিয়ে ব্যবহারের অভিযোগ উঠেছে দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্ট স্যামসাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় স্যামসাংয়ের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে আমেরিকার পেটেন্ট লাইসেন্সিং প্রতিষ্ঠান কে.মির্জা।

মামলায় অভিযোগে বলা হয়েছে, স্যামসাং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পুরোনো ভার্সনের ফোনে ব্যাটারি রানটাইম প্রেডিকশন ফিচার ব্যবহার করেছে, যেটি আসলে টিএনও নামক একটি ডাচ রিসার্চ ইন্সটিটিউটের তৈরি। স্যামসাং অন্যায়ভাবে কপি করেছে।

পেটেন্ট লাইসেন্সিং সংস্থাটি জানাচ্ছে, শুধু স্যামসাং নয় অন্যরাও এই ফিটারটি ব্যবহার করেছে। এই তালিকায় রয়েছে গুগল, শাওমি, রিয়েলমির মতো বড় বড় মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। স্যামসাংয়ের বিরুদ্ধেই প্রথম মামলা দায়ের করা হয়েছে। আগামী দিনে অন্যান্য সংস্থাগুলির বিরুদ্ধেও মামলা করা হতে পারে।

কে.মির্জা বিশ্বজুড়ে পেটেন্টের লাইসেন্স নিয়ে কাজ করে থাকে। কোনো প্রতিষ্ঠানের পেটেন্ট ইনোভেশন অন্য কেউ কপি করার চেষ্টা করলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকে। ফার্মটি আইবিএম এবং শার্পের মতো সুপরিচিত মাল্টিন্যাশনাল ফার্মের পোর্টফোলিও ম্যানেজ করে।

গত ২০ মে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। তবে এই নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি স্যামসাং।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি