বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
26.5 C
Dhaka

সারাদেশে ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার এক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: জানুক সবাই দেখাও তুমি-এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তুলতে দেশে ষষ্ঠ বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২২। আজ ৭ জুন তারিখে সারাদেশে এ প্রতিযোগিতার স্কুল এক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের চুনারুঘাটের মুড়ারবন্দর ইকরা উচ্চ বিদ্যালয় ও গাজীপুর হাইস্কুল এন্ড কলেজ, ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ কামুচাঁন শাহ্ উচ্চ বিদ্যালয়, আগারগাও এর আলোক শিক্ষালয়, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, ঢাকা ইমপিরিয়াল কলেজ, মাতুয়াইলের রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুরের ওব্যাট হেল্পার্স, বাড্ডার আনন্দনগর আদর্শ উচ্চ বিদ্যালয়, পাবনা জেলার ভাঙ্গুড়ার জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় , সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সাঁথিয়া মহিলা কলেজ, সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সাঁথিয়া ইমাম হোসাইন একাডেমি, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, দিনাজপুরের সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে এক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং

উল্লেখ্য, দেশের হাইস্কুল ও কলেজ তথা ষষ্ঠ-দ্বাদশ শ্রেণী এবং সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ২০১৫ সালে এই কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক পরিমন্ডলের সঙ্গে সংগতি রেখে এই কার্যক্রমকে ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রমিং প্রতিযোগিতা (National High School Programing Contest-NHSPC) হিসাবে অভিহিত করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ,অনলাইন ও অনসাইট প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা এবং প্রোগ্রামিং ক্যাম্পসহ আরও নানান আয়োজন করা হয়ে থাকে।

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং

এবছর ২০২২ সালের আয়োজনে থাকছে অনলাইন প্রস্তুতিমূলক প্রতিযোগিতা, অনলাইন কুইজ ও প্রোগ্রামিং মহড়া প্রতিযোগিতা, অনলাইন বাছাই প্রতিযোগিতা ও অফলাইন জাতীয় প্রতিযোগিতা। এ আয়োজনে শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-নবম শ্রেণি) এবং সিনিয়র ক্যাটাগরি (দশম-দ্বাদশ শ্রেণি ও পলিটেকনিক প্রথম থেকে চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী),এই দুইটি ক্যাটাগরিতে কুইজ অথবা প্রোগ্রামিংয়ের যে কোন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।  

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং

উল্লেখ্য,আগামী ৯ জুন তারিখ বিকাল ৩.০০ টায় প্রোগ্রামিং প্রতিযোগিতার মহড়া এবং বিকাল ৪ টায় কুইজ প্রতিযোগিতার মহড়া অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১০ জুন,২০২২ তারিখে প্রোগ্রামিং ও কুইজ এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাছাই প্রতিযোগিতা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানা যাবে আয়োজনের মূল ওয়েবসাইট https://nhspc.net ঠিকানায় অথবা আয়োজনের ফেসবুক পেইজ fb.com/nhspcbd

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং

প্রসঙ্গত,ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। জাজিং প্লাটফর্ম হিসেবে টাফ ডট কো।

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি