বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

গেমারদের জন্য রাকুতেন ভাইবারের নতুন চ্যাটবট

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, মিনেস্কি গ্লোবালের সাথে অংশীদারিত্বে রাকুতেন ভাইবার ‘এমগেমস চ্যাটবট’ চালু করেছে। দুর্দান্ত ফিচারসমৃদ্ধ এ চ্যাটবটটির মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপ ব্যবহারকারীরা খুব সহজেই বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন, যা তাদের হাইপারক্যাজুয়াল গেমিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।  

এশিয়া প্যাসিফিক অঞ্চল জুড়ে ভাইবার ব্যবহারকারীরা এখন এ প্ল্যাটফর্মে এমগেমস চ্যাটবটের মাধ্যমে বিনামূল্যে ৭০ টি হাইপারক্যাজুয়াল গেম খেলতে পারবেন। প্রতি মাসে নতুন গেম চালু করা হবে। এমগেমস একটি ক্যাজুয়াল গেমিং প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মটি তৈরি করেছে মিনেস্কি গ্লোবাল। প্রতিষ্ঠানটি বিভিন্ন গেমারদের জন্য বৈচিত্র্যপূর্ণ গেম নিয়ে আসে; এ গেমগুলো খুব সহজে খেলা যায়। কারণ, গেমগুলোর ধরন ও ডিজাইন গেমারদের উপযোগী করে তৈরি করা হয়েছে।

এ নিয়ে রাকুতেন ভাইবারের সিনিয়র ডিরেক্টর বলেন, “আমরা ভিন্ন ভিন্ন সেগমেন্টের গেমারদের জন্য আমাদের প্ল্যাটফর্মটিতে মোবাইল গেমগুলো একত্রিত করার লক্ষ্যে মিনেস্কি গ্লোবালের সাথে অংশীদারিত্ব করতে পেরে অত্যন্ত আনন্দিত।” তিনি আরো বলেন, “আমরা ভাইবারে শুধুমাত্র গেমই চালু করেনি, বরং আমরা হাইপারক্যাজুয়াল গেমারদের জন্য একটি কমিউনিটি তৈরি করার প্রচেষ্টা নিয়ে কাজ করছি, যা গেমারদের উপভোগ্য উপায়ে পরস্পরের সাথে যোগাযোগ করার সুযোগ তৈরি করবে।” 

শব্দ ও ধাঁধা নিয়ে খেলতে ভালবাসে, অ্যাডভেঞ্চার, রেসিং ও স্মার্টফোন প্রেমী এমন সব শ্রেণির ও বয়সী মানুষের জন্য বিভিন্ন ধরনের গেম ও অপশন রয়েছে। এই ইন্টারেক্টিভ হাইপারক্যাজুয়াল গেমগুলো ব্যবহারকারীদের ভাইবার নেটওয়ার্কে খেলার সময় পুরস্কার ও লিডারবোর্ডের শীর্ষস্থানে পৌঁছাতে প্রতিযোগিতামূলক আবহ তৈরি করে। গেমাররা এ প্ল্যাটফর্মে তাদের ব্যক্তিগত লবি তৈরি করতে পারে এবং প্ল্যাটফর্মে তাদের বন্ধু ও পরিবারের সাথে উপভোগ্য সময় কাটাতে পারে।

মান্দালুয়ং শহরে গণমাধ্যমের সামনে এমগেমস চ্যাটবট উন্মোচনের সময় গণমাধ্যমকর্মীরা কমিউনিটি গেমিং উপভোগ করেন। তারা এ সময় আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার জন্য প্রতিযোগিতায় অংশ নেন। নেপাল ও বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা ভার্চুয়ালি এ প্রতিযোগিতায় অংশ নেন। ইভেন্ট চলাকালীন প্রাইভেট লবিতে খেলা গেমগুলোর মধ্যে রয়েছে টাকো ব্লক (একটি আনন্দদায়ক অফুরন্ত ব্লক-স্ট্যাকিং গেম যেখানে খেলোয়াড়দের বাধা অতিক্রম করতে টাকো ব্লক তৈরি করতে হবে); ওয়াক এ মোল (যা খেলোয়াড়দের নিরবচ্ছিন্ন, উপভোগ্য ও দ্রুত গতির গেম খেলার বিষয়টিকে নিশ্চিত করে) ও ফিউরিয়াস স্পিড (এটি অতিরিক্ত বুস্টের জন্য একটি রোমাঞ্চকর কার-চেজিং গেম)।

এ নিয়ে মিনেস্কির প্রধান নির্বাহী বলেন, “ভাইবারের সাথে আমাদের এ অংশীদারিত্ব প্রমাণ করে যে গেমারদের জন্য একটি উপভোগ্য পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এই অংশীদারিত্ব মিনেস্কির গেমিংয়ের প্রতি অনুরাগ থেকে কমিউনিটি গড়ে তোলার প্রাথমিক দিনগুলোর প্রয়াসের কথা মনে করিয়ে দেয় এবং বর্তমানে ভাইবার ব্যবহারকারীদের জন্য বৈচিত্র্যময় গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পেরে আমরা গর্বিত।”

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি