বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
33.9 C
Dhaka

দাহুয়া’র পরিবেশক হলো স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড দাহুয়া পণ্যের বাংলাদেশের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এখন থেকে স্মার্ট টেকনোলজিস তাদের পার্টনাদের মাধ্যমে সারাদেশে দাহুয়ার প্রযুক্তিপণ্যগুলো বিপণন ও বিক্রয়োত্তর সেবা দেবে। ১৫ সেপ্টেম্বর ২০২২ রাজধানীর একটি রিসোর্টে পার্টনারশীপ লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাহুয়া টেকনোলজি বাংলাদেশের সেলস ম্যানেয়ার ইয়ান হু, চ্যানেল সেলস ম্যানেজার মিস্টার জ্যাক, প্রোডাক্ট ম্যানেজার মিস্টার চার্লস এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক ডিসটিবিউশন বিজনেস জাফর আহমেদ, পরিচালক চ্যানেল সেলস মুজাহিদ আল বেরুনী সুজন, হেড অব দাহুয়া প্রোডাক্ট আশিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির ডিরেক্টর ও স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশাররফ হোসেইন সুমন। 
 
অনুষ্ঠানে দাহুয়া টেকনোলজি বাংলাদেশ কর্মকর্তারা বলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি, স্মার্ট টেকনোলজিসের সঙ্গে আমাদের ব্যবসায় অদূর ভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
 
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের কর্মকর্তারা বলেন, স্মার্ট টেকনোলজিস সব সময়ই গ্রাহকদের হাতে গুণগত এবং জনপ্রিয় পণ্য পৌঁছে দিতে কাজ করছে। সে ধারাবাহিকতায় এবার আমাদের সঙ্গে যুক্ত হলো আরেকটি জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড দাহুয়া। স্মার্ট টেকনোলজিস এখন থেকে দাহুয়ার অথরাইজড ডিসটিবিউটার। আশা করছি, বাংলাদেশে গুণগত মান প্রত্যাশী ক্রেতাদের হাতে বিশ্বসেরা দাহুয়া পণ্যের সকল প্রোডাক্ট ও অ্যাক্সেসরিজের চাহিদা পূরণে সক্ষম হবে দাহুয়া টেকনোলজি এবং স্মার্ট টেকনোলজিস। 
 
অনুষ্ঠানে উপস্থিত সকল পার্টনাদের সার্টিফিকেট প্রদান করা হয়। সাংস্কৃতি অনুষ্ঠান এবং নৈশভোজনের মাধ্যমে পার্টনারশীপ লঞ্চিং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
 
উল্লেখ্য, এখন থেকে দেশের বাজারে দাহুয়া ব্র্যান্ডের সব ধরনের প্রযুক্তি পণ্য সরবরাহ করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি