রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
18 C
Dhaka

স্মার্টফোনের প্রসেসর তৈরি করবে ইন্টেল-এআরএম

টেকভিশন২৪ ডেস্ক: হ্যান্ডহেল্ড মোবাইল ডিভাইসের উন্নয়নে ব্রিটিশ সেমিকন্ডাক্টর ও সফটওয়্যার ডিজাইন কোম্পানি এআরএমের সঙ্গে চুক্তি করেছে ইন্টেল। এর মাধ্যমে স্মার্টফোনের জন্য নতুন প্রসেসর তৈরিতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। খবর টেকটাইমস।

যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টেল দীর্ঘ সময় ধরে কম্পিউটার চিপ বাজারে শীর্ষস্থানে রয়েছে। তবে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) সাশ্রয়ীমূল্যে শক্তিশালী প্রসেসর সরবরাহের মাধ্যমে ইন্টেলের আধিপত্যে প্রভাব ফেলে। তবে নতুন চুক্তির অধীনে স্মার্টফোন প্রসেসর তৈরি করা হবে। ফলে বাজারে থাকা কোয়ালকম, অ্যাপলসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নামবে ইন্টেল।

ইন্টেল ও এআরএম মূলত সিস্টেমস অন চিপস নিয়ে কাজ করবে। যেখানে মূলত ইন্টেলের প্রযুক্তি ব্যবহার করা হবে। ডেস্কটপ ও ল্যাপটপ তৈরিতে এ প্রযুক্তি ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্টেল ফাউন্ড্রি সার্ভিসেস (আইএফএস) ও এআরএম জানায়, প্রতিষ্ঠান দুটি স্মার্টফোন প্রসেসর তৈরিতে মাল্টিজেনারেশনাল চুক্তিতে প্রবেশ করেছে। শিগগিরই বিশ্বের ব্যবহারকারীদের জন্য প্রসেসর উৎপাদন ও বাজারজাত করা হবে।

নতুন প্রসেসরটি ইন্টেলের ১৮এ প্রযুক্তি ও এআরএমের বিখ্যাত সক ডেভেলপমেন্ট ফর্মের ওপর তৈরি হবে। এটি প্রসেসরের কার্যক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়াবে। যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠানগুলো জানায়, প্রাথমিক পর্যায়ে শুধু স্মার্টফোনের জন্য চিপ তৈরি করা হবে। তবে পর্যায়ক্রমে অটোমোটিভ খাত, ইন্টারনেট অব থিংস (আইওটি), ডাটা সেন্টার, সরকারি প্রকল্প ও অ্যারোস্পেসেও যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।

ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার বলেন, ‘এআরএমের সঙ্গে ইন্টেলের চুক্তি আইএফএসের বাজার বিস্তারে সহায়তা করবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের ফ্যাব বা কারখানা নেই তারা উন্নতমানের সিপিইউ আইপি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে।’

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি