শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.2 C
Dhaka

সাংবাদিকদের সাথে “নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন”র ইফতার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: অনলাইনে বিনা মূল্যে উদ্যক্তা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’- (এনবিএমইজিএফ)এর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৭ এপ্রিল সোমবার রাজধানির একটি অভিজাত রেটুরেন্টে প্রথমবারের মত সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ। এ আয়োজনে দেশের স্বনামধন্য বিভিন্ন গনসামধ্যমের সাংবাদিক,লেখক ও প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যক্তারা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা , মেন্টর ইকবাল বাহার। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এনবিএমইজিএফের কার্যক্রম, প্রশিক্ষনার্থির সংখ্যা, সফল উদ্যক্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় একটি অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে প্রতিষ্ঠালগ্ন থেকে কিভাবে কাজ করে আসছে তার কিছু অংশ দেখানো হয়।

ইকবাল বাহার বলেন, এটি বাংলাদেশের একমাত্র অলাভজনক ফাউন্ডেশন যেখানে ‘প্রতিদিন’ উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় বিনামূল্যে ‘। ২০১৮ সালে আমরা যাত্রা শুরু করেছিলাম ফেসবুকভিত্তিক কমিউনিটি গ্রুপ থেকে যা বর্তমানে রূপ নিয়েছে উদ্যোক্তা তৈরির সেরা প্রশিক্ষণ প্লাটফর্মে। মাত্র ৫ বছরে প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়েছেন প্রায় সাত লাখ-উল্লেখ করেন ইকবাল বাহার। তিনি আরও বলেন, “নিজের বলার মত গল্প” ফাউন্ডেশনে প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে বদলে গেছে লাখো তরুণ-তরুণীর জীবন। “চাকরি করবোনা চাকরি দিবো” এই ব্রত নিয়ে আমি প্রতিষ্ঠা করেছিলাম এনবিএমইজিএফ। আমার ছাত্ররা এখন উদ্যোগ নিয়ে নিজের প্রতিষ্ঠানে অন্যদের চাকরি দিচ্ছে। টানা একহাজার (১০০০) দিনের অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, যুক্তরাজ্যের খ্যাতি অর্জন করতে পেরেছি আমরা। এনবিএমইজিএফ এখন শুধু উদ্যক্তা তৈরিতেই সীমাবদ্ধ নেই বরং আমাদের প্রশিক্ষিত প্রতিটি উদ্যক্তা যেনো সাবলিল্ভাবে নিজের ব্যবসা পরিচালনা করতে পারে সেই মেন্টরিংও করা হয়। এখন নিজের বলার মত গল্প প্লাটফর্মটি মার্কেটপ্লেসে রুপ নিয়েছে। যেখানে সদস্যরা কোনো বিপণন খরচ ছাড়াই লক্ষ লক্ষ টাকার পণ্য প্রদর্শন ও বিক্রি করছে।

আমাদের প্ল্যাটফর্ম তাদের বিশাল নেটওয়ার্কিং সুযোগ দেয় এবং সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করে।” প্রশ্ন উত্তর পর্বে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল বাহার বলেন, আমি স্বপ্ন দেখি দেশে একটি এন্টারপ্রেনার স্কুল প্রতিষ্ঠার যা আগামী ৫ বছরের মধ্যে গড়ে তুলব।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি