মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
26 C
Dhaka

সেরা অভিজ্ঞতা দিবে গ্যালাক্সি এম০২এস

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের ডিভাইস ব্যবহারের সেরা অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে স্যামসাং বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে বাজেটবান্ধব স্মার্টফোন গ্যালাক্সি এম০২এস। ডিভাইসটি দারাজ বাংলাদেশে মাত্র ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সাথে থাকছে মূল্যছাড় এবং ইএমআই সুবিধা।  

স্যামসাং গ্যালাক্সি এম০২এস-এর বিশাল ৬.৫ ইঞ্চি এইচডি+ ইনফিনিটি-ভি ডিসপ্লে এবং ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহারকারীদের বিনোদন উপভোগের মাত্রা অনেকাংশে বাড়িয়ে তুলবে। সাউন্ডের সেরা অভিজ্ঞতা প্রদানে এতে ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমস।

ব্যবহারকারীদের প্রিয় মুহূর্তগুলো দক্ষতার সাথে ক্যামেরায় বন্দি করতে এবং ছবিতে লাইকের সংখ্যা বাড়াতে স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেলের আর প্রতিটি ম্যাক্রো ক্যামেরা ২ মেগা পিক্সেলের। অসাধারণ সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৫ মেগাপিক্সেল সেন্সর। এছাড়াও, ব্যবহারকারীরা ছবিতে সৃজনশীল উপায়ে এআর ইমোজি, স্টিকার এবং স্ট্যাম্প ব্যবহার করতে পারবেন।

ডিভাইসটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই বিশাল স্টোরেজ আর পারফরমেন্স গ্রাহকদের ফোনের জায়গা পূর্ণ হয়ে যাওয়ার চিন্তা ছাড়াই বিপুল পরিমাণ কনটেন্ট স্টোরেজে সহায়তা করবে। চমকপ্রদ পারফরমেন্স এবং শক্তিশালী ব্যাটারি ব্যবহারকারীদের ডিভাইসটি অনায়াসে ও বিরামহীনভাবে চালাতে এবং সর্বাধিক গেমিং টাইম নিশ্চিত করতে সহায়তা করবে। এছাড়াও, ডিসকর্ডের সাহায্যে গেমাররা অন্য প্লেয়ারদের সাথে ভয়েস চ্যাটের মাধ্যমে দ্রুত যোগাযোগ করতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি এম০২এস কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০, অক্টা কোর ১.৮ গিগাহার্টজ দ্বারা চালিত এবং এতে রয়েছে অ্যাড্রেনো ৫০৬ গ্রাফিক্স প্রসেসিং। গ্রাহকরা দারাজ বাংলাদেশ থেকে ৫০০ টাকা ছাড়ে স্যামসাং গ্যালাক্সি এম০২এস কিনে এই সকল অসাধারণ ফিচার সহজেই উপভোগ করতে পারবেন। এছাড়াও, গ্রাহকরা দারাজ বাংলাদেশ থেকে ডিভাইসটি কিনলে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘বৈশ্বিক মহামারি বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির, বিশেষ করে স্মার্টফোনের ব্যবহার আরও বাড়িয়ে তুলেছে। তাই, যারা ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করতে আগ্রহী সেসব গ্রাহকদের জন্য এই দুর্দান্ত এবং সাশ্রয়ী মূল্যের ডিভাইসটি আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

 

 

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি