মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
29 C
Dhaka

‘সাইবার সিকিউরিটি ইন মডার্ন ওয়ার্কপ্লেস’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: গত ১৩ মার্চ ২০২১ তারিখে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এবং মাইক্রোসফট এর যৌথ উদ্যোগে ‘সাইবার সিকিউরিটি ইন মডার্ন ওয়ার্কপ্লেস’ শীর্ষক একটি অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আধুনিক কর্মস্থলের সাইবার ঝুঁকি এবং নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা আলোচনা করা হয় এবং দেশের শিক্ষাখাতের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে মাইক্রোসফট ৩৬৫ এ১ সফটওয়্যার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে মাত্র ২৫০০ টাকায় এই সফটওয়্যার প্যাকটি কিনতে পারবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীগন। এই প্যাকে থাকবে উইন্ডোজ ১০ আপগ্রেড, অফিস ৩৬৫+, ডিভাইস ম্যানেজমেন্ট এন্ড সিকিউরিটি ফর ডিভাইস এন্ড এপ্লিকেশন।

                           বাংলাদেশে মাইক্রোসফট ৩৬৫ এ১ সফটওয়্যার এর যাত্রা শুরু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশন এর সিনিয়র সেক্রেটারি এনএম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ উল মুনীর, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর জেনারেল মো: রেজাউল করিম এনডিসি, বানিজ্য মন্ত্রনালয়ের জয়েন্ট সেক্রেটারি মো: আবদুর রহিম খান, মাইক্রোসফট সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার জাইদ আলকাদি, মাইক্রোসফট সাউথ এশিয়ার চিফ পার্টনার অফিসার আন পাম, মাইক্রোসফট বাংলাদেশের হেড অব চ্যানেল সেলস হোসেন মাশরুর, মাইক্রোসফট ক্লাউড স্পেশালিস্ট নাভিদ খুরশিদ এবং মাইক্রোসফট সল্যুশন সেলস স্পেশালিস্ট আবু তাহের।

বাংলাদেশ কম্পিউটার সমিতির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুজাহিদ আল বেরুনীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর হেড অব সফটওয়্যার বিজনেস মিরসাদ হোসেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

আবারও আসছে পাঠাও ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: এক্সাইটিং অফারস, রিওয়ার্ডস, গেইমস আর দারুণ সব...

দেশের ৯ শহরে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি