বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
28 C
Dhaka

শুরু হল ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ -এর অনলাইন রেজিস্ট্রেশন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর যৌথ আয়োজনে “৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩” এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হল। আজ সকালে অনলাইনে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ঘোষণা করা হয়।

এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ সামসুল আরেফিন। অনলাইন রেজিস্ট্রেশন উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, বহির্বিশ্বে আমাদের দেশের নাম উজ্জ্বল করার একটা বিরাট প্লাটফর্ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। পাশাপাশি আমাদের দেশের শিক্ষার্থীদের মেধা বিকাশে এই কার্যক্রম সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।            

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ মোস্তফা কামাল। অলিম্পিয়াডের রেজিস্ট্রেশনের নিয়মকানুন সম্পর্কে অবগত করার পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমান।  

উল্লেখ্য, এবছর ২০০৫ বা তারপরে জন্মগ্রহণ করা বাংলাদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে গিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এর রেজিস্ট্রেশন করা যাবে।  

উল্লেখ্য, আগামী ১৩-১৬ সেপ্টেম্বর তারিখে অলিম্পিয়াডের সব ক্যাটাগরির অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে এবং অনলাইন বাছাই পর্ব থেকে নিবাচিত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৯-৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এ বছর মোট ৫ টি ক্যাটাগরিতে (ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, ফিজিক্যাল কম্পিউটিং, ড্রোন মেজ ও রোবটিকস কুইজ) অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। The Olympic মূলথিমের উপর নির্ভর করে এবছর শিক্ষার্থীদের রোবট তৈরি করতে হবে।

জাতীয় পর্বের বিজয়ীদের থেকে পারফরম্যান্সের ভিত্তিতে আবাসিক ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ দল গঠন করা হবে, যারা ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে জানুয়ারি ২০২৪ এ অংশগ্রহণ করবে গ্রিসের এথেন্সে।

অলিম্পিয়াডের বিস্তারিত সময়সূচী, সব ক্যাটাগরির ও রেজিস্ট্রেশনের নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত জানা যাবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে https://www.bdro.org/

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি