শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

করোনা টিকার ওয়েবসাইট “সুরক্ষা” বন্ধ, তিন দিনের মধ্যে চালুর আশা

টেকভিশন২৪ ডেস্ক: করোনাভাইরাস টিকা ও সনদ দিতে সরকারের তৈরি করা “সুরক্ষা” ওয়েবসাইটির সেবা ১২ দিন ধরে বন্ধ। ওয়েবসাইটটির সুরক্ষা নিশ্চিত করতে এ পদক্ষেপের কথা জানিয়ে কর্তৃপক্ষ বলছে, ৭২ ঘণ্টার মধ্যে সাইটটি চালু হতে পারে।

তথ্য ও যোগযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন সংস্থা আইসিটি অধিদপ্তর সুরক্ষা ওয়েবসাইটটি তৈরি করেছে। তারাই এটি দেখভালের দায়িত্বে। আইসিটি অধিদপ্তর জানিয়েছে, সুরক্ষা সাইটের রক্ষণাবেক্ষণ চলছে। তাই আপাতত বন্ধ।

সাম্প্রতিককালে দেশে সাইবার আক্রমণের হুমকির ঘটনা বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে ৪ আগস্ট সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা আইসিটি বিভাগের প্রকল্প বিজিডি ই-গভ সার্ট সাইবার হামলার সতকর্তা জারি করেছিল। এর পর থেকেই সুরক্ষা সাইটটি বন্ধ রয়েছে।

আজ বেলা ৪টার দিকে সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে দেখা যায়, সেখানে প্রবেশ করা যাচ্ছে না।

আইসিটি অধিদপ্তরের সিস্টেমস ম্যানেজার মো. মাসুম বিল্লাহ আজ বুধবার বলেন, সুরক্ষা সাইট নিয়ে সার্ট থেকে তাঁদের কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল। তাঁরা সেগুলো দেখছেন। এ ছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন (এসকিউটিসি) সেন্টারে সুরক্ষা সাইটটির মান পর্যালোচনা চলছে। তিনি আশা করেন, ৭২ ঘণ্টার মধ্যে সাইটটি চালু হতে পারে।

করোনার টিকা দিতে ও সনদ পেতে সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন নিতে হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি