বুধবার, অক্টোবর ৭, ২০২৬
29.8 C
Dhaka

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে থাইল্যান্ডে যাচ্ছে ১৪ ক্ষুদে রোবট বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্কঃ আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি থাইল্যান্ডের ফুকেট শহরে বসবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)-এর ২৪ তম আসর। রোবটিক্সের মেধা অন্বেষণের এ বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে বাছাইকৃত সেরা ১৪ শিক্ষার্থী।

একনজরে ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের ১৪ সদস্য হলেন – উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাহরুজ মোহাম্মদ আয়মান, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শবনম খান, সানবিমসের শিক্ষার্থী নাশীতাত যাইনাহ্ রহমান, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ওমর করিম, চিটাগাং গ্রামার স্কুল- ঢাকার শিক্ষার্থী কাজী মোস্তাহিদ লাবিব, ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, ভাঙ্গুড়া পাবলিক স্কুলের শিক্ষার্থী বি. এম হামীম, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাইশা সোবহান মুনা ও সামিয়া মেহনাজ, রাজশাহী কলেজের শিক্ষার্থী সাদিয়া আনজুম পুষ্প, সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থী মার্জিয়া আফিফা পৃথিবী, মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী আবরার শহীদ।

আজ ০৯ জানুয়ারি ২০২৩ তারিখে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল বাংলাদেশ দলের সদস্য ১৪ শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেন। গতবছরের ন্যায় এ বছরও বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল দেশের জন্য গৌরব বয়ে আনবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ড. মোহাম্মদ মেহেদী হাসান এবং মোহাম্মদ সিফাত-ই-আরমান সহ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ জানুয়ারি রাতে থাইল্যান্ডের ফুকেট এর উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশ দলের ১৪ জন শিক্ষার্থী। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সমন্বয়ক মিশাল ইসলাম ১৪ সদস্যের রোবট দলের নেতৃত্ব দিবেন।  

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় ও অনুপ্রেরণায় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। এর আগে ২৫-২৬ অক্টোবর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্বের রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে গত ৪-৫ নভেম্বর ২০২২ দুইদিনের একটি আবাসিক আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজিত হয় রাজধানী ঢাকায়। সেখানে দুইদিন প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা যাচাই বাছাই করেন ও রোবটিকসের বিভিন্ন বিষয়ে আরও প্রশিক্ষণ দেন রোবটিকস বিষয়ে একাডেমিক এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যুক্ত একদল প্রশিক্ষক। এরপর শিক্ষার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্ধারণ করা হয়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি