বুধবার, অক্টোবর ৭, ২০২৬
29.8 C
Dhaka

আইএসও ২৭০০১:২০১৩ সনদ অর্জন করেছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্কঃ দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আইএসও ২৭০০১:২০১৩ সনদ অর্জন করেছে। ইনফরমেশন সিকিউরিটিতে আন্তর্জাতিক মান বজায় রাখার স্বীকৃতি হিসেবে এই সনদ দেওয়া হয়। নিরীক্ষা, মান যাচাই ও সনদায়নের জন্য সারা বিশ্বে পরিচিত প্রতিষ্ঠান বিরাউ ভেরিটাস বাংলালিংক-কে এই সনদ প্রদান করেছে। বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, বাংলালিংক-এর চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হোসেইন তার্কার, বাংলালিংক-এর টেকনোলজি গভর্নেন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি ডেপুটি ডিরেক্টর তাহরুল আমিন ও অন্যান্য নেতৃত্বস্থানীয় কর্মকর্তারা সনদটি গ্রহণ করেন।

আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেশন একটি নিরীক্ষাযোগ্য আন্তর্জাতিক মানদণ্ড, যা ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের (আইএসএমএস) প্রয়োজনীয় শর্তগুলিকে প্রতিফলিত করে। এটি তথ্যের নিরাপত্তা ঝুঁকি নিয়ন্ত্রনের জন্য ব্যবহৃত কিছু নীতিমালা, পদ্ধতি, প্রক্রিয়া ও কার্যপ্রণালীর সমন্বিত ব্যবস্থা।

এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে সার্বিক ঝুঁকি নিরীক্ষাসহ এমন একটি ব্যবস্থাপনা, যা প্রতিষ্ঠানগুলিকে নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনা কমিয়ে নিয়ন্ত্রণ ব্যবস্থার মান বজায় রাখতে সাহায্য করে।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “সাইবার নিরাপত্তা আমাদের গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা দেওয়ার প্রচেষ্টার একটি বিশেষ অংশ। এই সম্মানজনক স্বীকৃতি প্রমাণ করে যে, বাংলালিংক-এর ব্যবস্থাপনায় সাইবার নিরাপত্তাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে বাংলালিংক আবারও ডিজিটাল অপারেটর হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছে।”

বিরাউ ভেরিটাস-এর সার্টিফিকেশন কর্তৃপক্ষের প্রতিনিধি বলেন, ” আইএসও ২৭০০১:২০১৩ সনদ অর্জন প্রমাণ করে যে, বাংলালিংক সাধারণ গ্রাহক, ক্লায়েন্ট ও সাপ্লায়ারদের স্বার্থ রক্ষায় উন্নত ইনফরমেশন সিকিউরিটি ব্যবস্থার পদ্ধতিগুলি অনুসরণ করে। এটি বাংলালিংক-কে সাইবার নিরাপত্তা ঝুঁকি কমাতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সাহায্য করবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি