রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
31 C
Dhaka

মেসেঞ্জারের ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ পিন ভুলে গেলে কী করবেন?

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : অনলাইনে নিরাপদ যোগাযোগের ক্ষেত্রে বর্তমানে এন্ড টু এন্ড এনক্রিপশন সবচেয়ে গ্রহণযোগ্য ও বিশ্বস্ত নিরাপত্তা ব্যবস্থা। এত দিন এ সুবিধা ঐচ্ছিকভাবে ব্যবহার করা গেলেও সম্প্রতি মেসেঞ্জারে আদান-প্রদান করা সব বার্তা স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপশন করে পাঠানো শুরু করেছে মেটা। তবে সুবিধাটি চালুর পরই পিন নম্বর নিয়ে বিড়াম্বনায় পড়েছেন অনেকে।

অনলাইনে আদান-প্রদান করা তথ্যের নিরাপত্তায় গোপনীয়তা সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রেরকের পাঠানো বার্তায় বিশেষ সংকেত (কোড) যুক্ত করে প্রাপকের কাছে পাঠিয়ে থাকে মেসেঞ্জার। ফলে বার্তা অন্য কেউ পড়তে পারে না।

এত দিন এ সুবিধা ঐচ্ছিকভাবে ব্যবহার করা গেলেও সম্প্রতি মেসেঞ্জারে আদান-প্রদান করা সব বার্তা স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপশন করে পাঠানো শুরু করেছে মেটা। তবে সুবিধা নিতে গোপন পিন কোড ব্যবহার করতে হয়েছে গ্রাহকদের। কিন্তু অন্য ডিভাইসে লগইন করার সময় বা অনেক সময়ই সেই পিন কোড চাচ্ছে মেসেঞ্জার।

এতে বিড়াম্বনায় পড়েছেন অনেক গ্রাহক। কারণ অনেকেই মনে করতে পারছেন না সেই পিন। তবে চিন্তার কোনো কারণ নেই। মেসেঞ্জার সেটিংস থেকে সহজেই রিসেট করে নিতে পারবেন ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ পিন। চলুন দেখে নেয়া যাক পদ্ধতিটি-

১) প্রথমে মোবাইলে মেসেঞ্জার অ্যাপ ওপেন করে সেটিংসে যেতে হবে। ২) এরপর প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক করতে হবে। ৩) তারপর এন্ড টু এন্ড এনক্রিপটেড চ্যাটস অপশনে ক্লিক করতে হবে। ৪) মেসেজ স্টোরেজ অপশনে ক্লিক করুন। ৫) রিসেট পিন অপশনে ক্লিক করুন। ৬) নতুন পিন নম্বর দিয়ে আপনার পিন পরিবর্তন করে নিন। -সূত্র : সময়

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি