সোমবার, জুন ৮, ২০২৬
35.7 C
Dhaka

মেয়াদহীন ইন্টারনেট প্যাক আনল টেলিটক

টেকভিশন২৪ ডেস্ক: রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক সব সময়ই গ্রাহকবান্ধব কলরেট এবং ডাটা প্যাকেজ দিয়ে থাকে। কোম্পানিটি বিভিন্ন সময় ফ্রি মোবাইল সংযোগ বা সিম কার্ডও দিয়ে আসছে। সাম্প্রতিককালে টেলিটক ৫জি চালুর মাধ্যমে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নেয়ার কাজ শুরু করেছে। রাষ্ট্রায়ত্ত এই মোবাইল অপারেটরের বর্তমান আলোচিত বিষয় হচ্ছে এর আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ।

টেলিটক সম্প্রতি মেয়াদহীন ইন্টারনেট ডাটা প্ল্যান চালু করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন উপলক্ষ্যে টেলিটক নিয়ে এসেছে আনলিমিটেড মেয়াদে ডাটা অফার! অর্থাৎ আপনার টেলিটক সিম যতদিন চালাবেন ততদিন আপনার এই প্যাকেজের ডাটার মেয়াদ ফুরাবেনা। বলতে পারেন, আজীবন মেয়াদ!

অবশ্য টেলিটক বলেছে যে তারা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে এই চমকপ্রদ ডাটা প্ল্যান চালু করেছে, তবে তারা বলেনি যে এই অফারটি কতদিন ধরে চলবে। অর্থাৎ, এই আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ কতদিন ধরে গ্রাহকরা চালু করতে পারবেন তা জানায়নি টেলিটক। তারা এটিকে একটি “অফার” হিসেবে চালু করেছে। টেলিটক কাস্টমার কেয়ার থেকে বলা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অফারটি চলবে।

মনে হচ্ছে এই মেয়াদহীন ইন্টারনেট প্যাক কেনার সুযোগ সব সময়ই চালু রাখবে টেলিটক। বর্তমানে দুটি আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাক কেনা যাচ্ছে টেলিটকে। এই দুইটি প্যাক হচ্ছে ৬ জিবি এবং ২৬ জিবি। উভয় প্যাকই আপনি যতদিন ইচ্ছা রেখে ব্যবহার করতে পারবেন। মেয়াদ নিয়ে কোনো চিন্তা করতে হবেনা।

আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাক কীভাবে চালু করবেন? এক মাই টেলিটক মোবাইল অ্যাপ থেকে অথবা নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে। নতুন এই টেলিটক আজীবন মেয়াদ ডাটা প্যাকের মূল্যও রাখা হয়েছে হাতের নাগালে। ৬জিবি প্যাকের দাম মাত্র ১২৭ টাকা। আর ২৬জিবি প্যাকটির দাম মাত্র ৩০৯ টাকা। এবার চলুন জেনে নিই কীভাবে প্যাকগুলো চালু করবেন।

মাইটেলিটক অ্যাপের মাধ্যমে আজীবন মেয়াদ ইন্টারনেট কেনার নিয়ম
মোবাইল ফোনে টেলিটকের MyTeletalk অ্যাপ ইনস্টল করা থাকলে আপনি সেই অ্যাপের মধ্য থেকে সহজেই ইন্টারনেট প্যাক কিনতে পারবেন। যদি আপনার ফোনে মাইটেলিটক অ্যাপ ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে MyTeletalk অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। এরপর অ্যাপে আপনার টেলিটক মোবাইল নম্বর দিয়ে লগিন করতে হবে।

মাইটেলিটক অ্যাপে লগিন করা হয়ে গেলে আপনি অ্যাপের নিচের দিকে ‘হোম’ মেন্যুর পাশেই ‘অফার’ নামের একটি মেন্যু পাবেন। সেখানে ক্লিক করুন। অফার মেন্যুর একদম নিচের দিকে যেতে থাকুন।একদম শেষে গেলে আপনি নতুন দুইটি আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাক পাবেন। সেখানে আপনার কাঙ্ক্ষিত প্যাকের ওপর ক্লিক করে প্যাকটি কিনে নিন।যদি আপনার পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে আগে আপনার মোবাইলে ব্যালেন্স রিচার্জ করে নিন।

২০৩৬ সাল পর্যন্ত মেয়াদ দেখে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটা একটা প্রযুক্তিগত ব্যাপার মাত্র। আপনি নিশ্চিন্তে আপনার ডাটা ব্যবহার করতে থাকুন। ২০৩৬ সালের পরেও যদি ডাটা ব্যালেন্স অবশিষ্ট থাকে তাহলে টেলিটক আপনাকে অবশ্যই তা ব্যবহার করতে দেবে। সুতরাং নো টেনশন!

ব্যালেন্স রিচার্জের মাধ্যমে মেয়াদহীন ইন্টারনেট কেনার নিয়ম
আপনি যদি দ্রুত এবং সহজে টেলিটকের নতুন এই আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাক কিনতে চান তাহলে ব্যালেন্স রিচার্জ করেই তা কিনতে পারেন। এজন্য আপনাকে প্যাকেজের মূল্যের ঠিক সমপরিমাণ টাকা রিচার্জ করতে হবে।যদি আপনি ৬জিবি ডাটা প্যাকটি কিনতে চান, তাহলে আপনার টেলিটক নাম্বারে ঠিক ১২৭ টাকা একবারে রিচার্জ করুন। বিকাশ একাউন্ট থেকে, নগদ একাউন্ট থেকে, রকেট একাউন্ট থেকে, ব্যাংক একাউন্ট থেকে অথবা অন্য যেকোনো মাধ্যমে ঠিক ১২৭ টাকা রিচার্জ করুন আপনার টেলিটক নম্বরে। তাহলেই পেয়ে যাবেন ৬জিবি মেয়াদহীন ইন্টারনেট ডাটা!

যদি ২৬জিবি প্যাকটি কিনতে চান, তাহলে ঠিক ৩০৯ টাকা রিচার্জ করুন! খুব সহজ! ব্যালেন্স রিচার্জের পর আপনি মোবাইলে মেসেজ পাবেন যে আপনার ডাটা প্যাক চালু হয়েছে।

টেলিটক ফোন থেকে ১২১ এ কল করে তাদের কাস্টমার কেয়ারে কথা বলতে পারেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি