বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
35.5 C
Dhaka

ভিডিও গেমে কাবা শরিফ ধ্বংস করা বিষয়ে আল-আজহারের ফতোয়া

টেকভিশন২৪ ডেস্ক: ফর্টনাইট নামের ভিডিও গেমে কাবা শরিফকে ধ্বংস করতে খেলোয়াড়দের উৎসাহিত করায় হুঁশিয়ারি জানিয়েছে মিসরের বিখ্যাত আল-আজহার ইউনিভার্সিটি। গেমটিতে পরবর্তী লেভেলে যাওয়ার জন্য খেলোয়াড়দের কাবা শরিফ ধ্বংস করার সুযোগ রাখা হয়েছে। এই হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক ইলেক্ট্রনিক ফতোয়া কেন্দ্রের মাধ্যমে জারি করা হয়।

ফেসবুকে এক পোস্টে বলা হয়, ফতোয়া কেন্দ্রের পক্ষ থেকে এর আগেও কয়েকটি ইলেক্ট্রনিক গেমের বিরুদ্ধে সতর্কতা জানানো হয়েছিল। এসব গেম তরুণদের মন কব্জা করে রাখে, জ্ঞান অর্জন বা কাজ করার মতো মৌলিক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং বাস্তবতা বিবর্জিত ভার্চুয়াল জগতে বন্দি করে রাখে। একই সঙ্গে এসব গেম তরুণদের মনে বিদ্বেষের জন্ম এবং নিজেদের বা অন্যদের ক্ষতি করতে উস্কানি দেয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফর্টনাইট ভিডিও গেমে অস্ত্র পেতে ও পরবর্তী লেভেলে যাওয়ার জন্য কাবা শরিফ ধ্বংস করতে খেলোয়াড়দের উৎসাহ দেয়। এটি তরুণদের ধর্মীয় বিশ্বাস, আত্মমর্যাদা ও তাদের পবিত্র স্থানের তাৎপর্যকে ক্ষুণ্ন করে।

https://www.facebook.com/fatwacenter/posts/4352451358140458 

আন্তর্জাতিক ফতোয়া কেন্দ্রের পক্ষ থেকে সহিংসতার উস্কানি বা ধর্মীয় বিশ্বাসকে বিকৃত করার মিথ্যা ধারণা কিংবা ধর্মীয় বিশ্বাসের প্রতি অপমানজনক সব ইলেক্ট্রনিক গেম নিষিদ্ধ করার বিষয়টি পুনরায় তুলে ধরা হয়।

তবে ফোর্টনাইট গেমটির ডেভেলপাররা এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন, কোনও এক খেলোয়াড় ক্রিয়েটিভ মুড এ কাবা শরিফকে যুক্ত করেছেন ধ্বংস করা যাবে না এমন স্থান হিসেবে।

সূত্র: বাংলা ট্রিবিউন। 

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি