সোমবার, জুন ৮, ২০২৬
35.7 C
Dhaka

বেসিস ২০২১-২০২৩ মেয়াদের নির্বাচনী তফসিল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বাংলাদেশের সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি সেবা খাতের একটি বাণিজ্য সংগঠন। 

সংগঠনটি ২০২১-২০২৩ সেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। চলতি বছরের ২২ মে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২ বছর মেয়াদের জন্য ৯ পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুয়ায়ী নির্বাচনে ভোটার হতে বকেয়াসহ বাৎসরিক সদস্য ফি পরিশোধ করতে হবে। এজন্য সদস্যরা প্রয়োজনীয় কাগজপত্রসহ ফি পরিশোধে মার্চের ২২ তারিখ পর্যন্ত সময় পাবেন ।

এরপর আগামী ৩ এপ্রিল প্রাথমিক ভোটার তালিকা এবং যাচাই-বাছাই ও শুনানি শেষে ১৭ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ১৮ হতে ২২ এপ্রিল পর্যন্ত সময়ে নমিনেশন পেপার জমা দিতে পারবেন। ২৩ এপ্রিল বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং যাচাই-বাছাই ও শুনানি শেষে ২ এপ্রিল চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা দেয়া হবে।

প্রার্থীতা প্রত্যাহাররের শেষ দিন ৪ মে এবং  চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৫ মে। আগামী ৮ মে প্রার্থী পরিচিতি সভা।

কাওরানবাজারস্থ বিডিবিএল ভবনের পঞ্চম তলায় বেসিস কার্যালয়ে ২২ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত চলবে। একইদিন ভোট গননা ও ফলাফল প্রকাশিত হবে।

উল্লেখ্য, গত ২৭, ফেব্রুয়ারি ২০২১ তারিখে নির্বাচন বোর্ডের চেয়্যারম্যান এস এম কামাল, সদস্য, রফিকুল ইসলাম ও সদস্য কে. আতিক-ই- রব্বানির স্বাক্ষরিত নির্বাচনী তফসিলের চিঠি বেসিসের সকল সদস্য প্রতিষ্ঠানে প্রেরণ করেছেন বলে টেকভিশন২৪.কম কে, তথ্যটি নিশ্চিত করেছে বেসিস সচিব হাসিম আহমেদ। 

ভোটার ও আগ্রহী প্রার্থীরা আরো বিস্তারিত এই লিঙ্ক থেকে জানতে পারবেন: Letter with schedule- election 2021-23 V2

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি