মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
33.1 C
Dhaka

মানবসম্পদ উন্নয়নে বিকাশের ‘বি-একাডেমি’

টেকভিশন২৪ ডেস্ক:  দেশের সেরা নিয়োগদাতা ও বৃহত্তম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবার তার কর্মীদের ধারাবাহিক প্রশিক্ষণ ও বিভিন্ন শিক্ষামূলক কর্মকান্ডের মাধ্যমে আরো বেশি দক্ষ করে তুলতে চালু করেছে ‘বি-একাডেমি’। এই প্রোগ্রামের প্রথম ধাপে আয়োজিত হলো সপ্তাহব্যাপী ‘লার্নিং ফেস্ট’। দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে মানবসম্পদ উন্নয়নে নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

বি-একাডেমির লার্নিং ফেস্ট-এ কর্মীরা ইনোভেশন, প্রেজেন্টেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, ডেটা এনালিটিকস ইত্যাদি বিষয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ পান দেশ-বিদেশের প্রসিদ্ধ ট্রেইনারদের কাছে থেকে।

এর ধারাবাহিকতায় কর্মীদের ক্যারিয়ারে এগিয়ে দিতে প্রাসঙ্গিক আরো বিষয়ে প্রশিক্ষণ ও অন্যান্য শিক্ষামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে। এগুলো যেমন কর্মীদের দক্ষতার সাথে গ্রাহক, চ্যানেল পার্টনার ও স্টেকহোল্ডারদের আরো উন্নত সেবা দেয়ার সুযোগ করে দেবে, তেমনি দেশের ডিজিটাল আর্থিক খাতের ইকোসিস্টেমটিকে আরো মজবুত করতে ভূমিকা রাখবে।

এ প্রসঙ্গে বিকাশের চিফ হিউম্যান রিসোর্স অফিসার ফেরদৌস ইউসুফ বলেন, “আমরা বিশ্বাস করি, কর্মীদের মেধার বিকাশ, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও প্রেরণামূলক কর্মকান্ডের অনুশীলন বৃদ্ধির মাধ্যমেই বিকাশ সেরা অবস্থানে আসতে পেরেছে এবং আরো বেশি গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে পেরেছে। সামনের দিনেও সেই অবস্থান ধরে রাখতে কর্মীদের দক্ষতা বৃদ্ধি অব্যাহত থাকবে ‘বি-একাডেমি’ প্রোগ্রামের মাধ্যমে।”

সম্প্রতি বিকাশ তার ৫টি কোর ভ্যালু বা মৌলিক আদর্শ নিয়ে “এ রেস্পেক্টফুল ওয়ার্কপ্লেস”-শীর্ষক সেশন আয়োজন করে। এই সেশনে কর্মীদেরকে কীভাবে প্রতিনিয়ত বিকাশের মূল্যবোধগুলোকে মাথায় রেখে গ্রাহকদের ক্ষমতায়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে হবে, কীভাবে কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও মূল্যবোধ বজায় রাখতে হবে, কীভাবে উদ্ভাবনী সেবা চালু করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে – ইত্যাদি বিষয়ে সচেতন করা হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান নিলসন এর ক্যাম্পাস ট্র্যাক সার্ভে ২০২১-এ ৫৩টি বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো সেরা পছন্দের নিয়োগদাতা ‘এমপ্লয়ার অব চয়েস’ নির্বাচিত হয়েছে বিকাশ।

একইসাথে, টানা তৃতীয়বারের মত ‘ড্রিম এমপ্লয়ার’ হিসেবেও স্বীকৃতি পেয়েছে বিকাশ। জরিপ অনুসারে, বিকাশ তার ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম, শিক্ষার্থীদের পছন্দ, আকর্ষণীয় বেতন কাঠামো, কাজের পরিবেশ, দক্ষতা বৃদ্ধির সুযোগ, চাকুরীর নিশ্চয়তা ও সন্তুষ্টি – এসব মানদন্ডে অন্য প্রতিষ্ঠানদের চেয়ে এগিয়ে থাকায় সেরা নিয়োগদাতা বিবেচিত হয়েছে।

শুধু তাই নয়, ভোক্তা জরিপে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে পর পর তিন বার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এ দেশের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি