বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
29 C
Dhaka

রেজিস্ট্রেশন চলছে হাইস্কুলের মেয়ে শিক্ষার্থীদের জন্য কোডিং কনটেস্ট ২০২২

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: হাইস্কুলের মেয়েদের কম্পিউটার প্রোগ্রামিং দক্ষতা বাড়ানোর জন্য “বিডি গার্লস কোডিং” প্রকল্প আয়োজন করেছে বিডি গার্লস কোডিং কনটেস্ট ২০২২। আগামী ২৫ মার্চ ২০২২ শুক্রবার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এর আগে ২০ মার্চ ২০২২ এ অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। প্রোতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। আমেরিকা ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান এডুকেশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন (ইকো-ইউএসএ)-এর পৃষ্ঠপোষকতায় ইকো-বিডি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এই প্রতিযোগিতাটি আয়োজন করেছে।

হাইস্কুলের মেয়ে শিক্ষার্থীদের কোডিংয়ের মাধ্যমে প্রবলেম সলভিং-এ দক্ষতা বাড়ানোর জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর আগে শিক্ষার্থীদের সারা দেশে সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে অনলাইন ও অফলাইনে প্রোগ্রামিং কর্মশালা করানো হয়। প্রতিযোগিতায় মেয়েদের প্রোগ্রামিংয়ের প্রাথমিক পর্যায়ের প্রোগ্রামিং বিষয়ে সমস্যা সমাধান করতে দেওয়া হবে। রেজিস্ট্রেশন করা যাবে https://forms.gle/YmzcV6FqVAuXo1y2A এই লিংকে।

প্রতিযোগিতাটি অনলাইন জাজ “কোড মার্শাল (algo.codemarshal.org)” প্লাটফর্ম ব্যবহার করে আয়োজন করা হবে। হাইস্কুল পর্যায়ের মেয়ে শিক্ষার্থী- ষষ্ঠ থেকে দশম ও এসএসসি ২০২১ ও ২০২২ পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বিজয়ীদের জন্য থাকছে মোট ষাট হাজার টাকা পুরষ্কার। এছাড়া বিজয়ীরা তিনদিনের আবাসিক ক্যাম্পে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাবে। 

উল্লেখ্য, প্রযুক্তিখাতে নারী উদ্যক্তাদের যুক্ত করতে হলে স্কুল পর্যায় থেকেই মেয়েদের কোডিং শেখানো প্রয়োজন। এজন্য হাইস্কুলের পাঠ্যবইয়ে প্রোগ্রামিং বিষয়টি যুক্ত করেছে বাংলাদেশ সরকার। শ্রেণিকক্ষে পাঠ শেখার ক্ষেত্রে এগিয়ে থাকার জন্য এই প্রকল্প থেকে চেষ্টা চালানো হচ্ছে। প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত করার জন্য প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া স্কুল ও প্রান্তিক এলাকার স্কুলে প্রোগ্রামিং ক্যাম্প, কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সারাদেশে অফলাইন ও অনলাইন কার্যক্রম পরিচালনা করে স্কুলের মেয়ে শিক্ষার্থীদেরকে প্রোগ্রামিং সম্পর্কে সচেতন করার মাধ্যমে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কাজের উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হচ্ছে এ সকল কার্যক্রম।

বিডি গার্লস কোডিং প্রকল্পে সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি এবং ইন্টারনেট সোসাইটি-বাংলাদশ চ্যাপ্টার ও মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব)। 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি