শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.7 C
Dhaka

বিটিআরসি-সিনেসিসের মধ্যে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার’ সিস্টেম স্থাপনে চুক্তি

গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট ও জাতীয় নিরাপত্তার স্বার্থে
বিটিআরসি ও সিনেসিস আইটির মধ্যে এনইআইআর সিস্টেম স্থাপন সংক্রান্ত চুক্তি সই।

টেকভিশন২৪ ডেস্ক : মোবাইল গ্রাহকের হ্যান্ডসেটের নিরাপত্তা বিধান, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি, জাতীয় নিরাপত্তা, অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেটের বিক্রয়/আমদানি ও বাজারজাতকরণে নিরুৎসাহিত করার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে সফটওয়্যার সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান সিনেসিস-রেডিসন-কম্পিউটার ওয়ার্ল্ড জেভি এর সাথে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম স্থাপন সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেছে ।

বুধবার বিটিআরসি’র প্রধান সম্মেলন কক্ষে কমিশনের চেয়ারম্যান মোঃ জহুরুল হক ও স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদুল আলমের উপস্থিতিতে কমিশনের তরঙ্গ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক লেঃ কর্নেল মোঃ ফয়সল এবং সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান মোঃ জহুরুল হক বলেন, এনইআইআর সিস্টেম সম্পন্ন হলে সরকার প্রতিবছর চার হাজার কোটি টাকার মত বাড়তি রাজস্ব পাবে।

২০২১ সালের মার্চের মধ্যেই এ সংক্রান্ত হার্ডওয়্যার ও সফটওয়্যারের সরবরাহ, স্থাপন ও অপারেশনাল কার্যক্রম চালু করার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে চুক্তি সম্পাদনকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটির পক্ষ থেকে জানানো হয়।

বিটিআরসি কর্তৃক NOC Automation & IMEI Database (এনএআইডি) সিস্টেমে অদ্যাবধি প্রায় ১৪ কোটি আইএমইআই্ নম্বর সংযোজন হয়েছে। NEIR সিস্টেমটি সরাসরি প্রত্যেক মোবাইল অপারেটরের স্ব স্ব EIR এর সাথে সংযুক্ত থাকবে। গ্রাহকদের মোবাইল ফোন হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে নিবন্ধিত হয়ে ব্যবহার উপযোগী হবে।

বিদেশ থেকে নিয়ে আসা হ্যন্ডেসেট গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে NEIR এর web portal এর মাধ্যমে ক্রয়ের রশিদ যাচাই সাপেক্ষে এবং যেসকল সেট উপহার হিসেবে দেশে এসেছে, তা যথেষ্ট প্রমাণকের ভিত্তিতে যাচাই-বাছাই সাপেক্ষে কমিশনের সিদ্ধান্তের আলোকে NEIR এ সক্রিয় (Whitelisted) করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি