শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
29.6 C
Dhaka

ইনস্টলেশন ছাড়াই ফেসবুকে ইউনিসেফের মীনা গেমটি খেলুন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিসেফ এর মীনা গেমের ৩ মিলিয়ন প্লাস ডাউনলোড এর বিশাল সাফল্যের পর, জনপ্রিয় মোবাইল অ্যাপ এবং গেম ডেভেলপমেন্ট সংস্থা রাইজআপ ল্যাবস, শিক্ষণীয় গেমের জগতে আরও একটি চমক নিয়ে ফিরে এসেছে ।

আমাদের দৈনন্দিন জীবনের মতো, মীনাকে বেশ কিছু বাধা অতিক্রম করতে হবে, যেমন- সাইকেল চালানো, বৃষ্টিতে হাঁটা, পুলিশ গাড়িতে চড়া, জাদুর কার্পেটে চড়ে বেড়ানো, জাদুর ঘোড়ায় ডাক্তার আপাকে রানীর কাছে পৌঁছে দেয়া – সবকিছু একটি গেম এর মধ্যেই । এছাড়াও  না বললেই নয়, গেমটির মাধ্যমে আপনি আপনার বন্ধুকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন বা তাদের দেয়া চ্যালেঞ্জ ভাঙতে পারবেন ।

গেমটি ২০২০  সালের ১৬ নভেম্বর ফেসবুক প্লাটফর্মে লাইভ হয়েছে । যেহেতু এটি একটি ফেসবুক ইনস্ট্যান্ট গেম, তাই আপনি গেমটি ফেসবুক সাপোর্ট করে এমন যেকোনো ডিভাইসে খেলতে পারবেন । শুধুমাত্র আপনাকে  আপনার ফেসবুক আকাউন্টে যেতে হবে, আর গেমটি সার্চ করতে হবে, তাহলেই গেমটি পেয়ে যাবেন এবং উপভোগ করতে পারবেন !

এই গেমের সেরা অংশগুলোর মধ্যে আছে এর চমৎকার গ্রাফিক্স, গল্পের ধরন, নিয়ন্ত্রণ, গেম লোডিংয়ের সময় এবং স্কোর হিসেবে অ্যাডভেঞ্চার ! গেমটিতে একই সময়ে মীনা দুটি পৃথক বিশ্ব ভ্রমণ করে এবং নানা সমস্যার সমাধান করে । শিশু থেকে বড় সবাই যেন গেমটি উপভোগ করতে পারেন তাই গেমটিতে খুব সহজ নিয়ন্ত্রণের ধরণ ব্যবহার করা হয়েছে ।

আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android)- এ মীনা গেমের বিশাল সাফল্যের পরে, ইউনিসেফ তাদের এই গেমটির ফেসবুক সংস্করণ ব্যবহারকারীদের কাছে নতুনভাবে উপস্থাপন করতে চেয়েছে । মীনা কার্টুনে মীনার চরিত্র গেমটিতে ফুটিয়ে তোলা এবং এর মাধ্যমে সমস্যার সমাধান মূলক শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার চ্যালেঞ্জ হিসেবেই গেমটি তৈরি করা হয়েছে ।

খুব চমৎকার মীনা গেমটি ফেসবুকে খেলতে এখনই এই লিংকে যান ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি