শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
32 C
Dhaka

বাজারে আসছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার অপো এফ১৫

কয়েক বছর ধরেই বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্মার্টফোনের ক্যামেরা পারফরমেন্সে নতুন মাত্রা যোগ করে আসছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। এরই ধারাবাহিকতায় আরও উন্নত ক্যামেরা প্রযুক্তি নিয়ে অপো এবার দেশের বাজারে আনতে চলেছে এফ১৫ মডেলের স্মার্টফোন।

পাওয়ারফুল চিপসেট, ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ স্পেস ও ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ছাড়াও স্মার্টফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। এর মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর যার অ্যাপার্চার এফ/১.৮। রেগুলার মোডের পাশাপাশি ওয়াইড অ্যাঙ্গেল মোডে ঝকঝকে ছবি তোলার জন্য এতে পিক্সেল কমবিনেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেখানে প্রতি চারটি পিক্সেলের সমন্বয়ে একটি পিক্সেল তৈরি করা হবে। ২৬ মিলিমিটার লেন্স থাকায় ওয়াইড অ্যাঙ্গেলেও চোখ ধাঁধানো ছবি তোলা সম্ভব হবে।

যারা ম্যাক্রো ফটোগ্রাফি পছন্দ করেন, তাদের জন্য ফোনটির ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেল সেন্সর যা দিয়ে ১১৯ ডিগ্রী পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। এর সাথে থাকা ২ মেগাপিক্সেল মনোলেন্স আরও ডিটেইল ছবি উপহার দিবে। পোর্ট্রেট ছবি তোলার জন্য এতে থাকছে ২ মেগাপিক্সেলের আরও একটি সেন্সর।

শুধু রিয়ার ক্যামেরাই নয়, ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে বিশেষ জোর দিয়েছে অপো। এতে থাকা ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ২৬ মিলিমিটার ওয়াইডলেন্স থাকায় একসাথে অনেকে মিলে সেলফি তোলা যাবে। এর পাশাপাশি সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে এইচডিআর। আকর্ষণীয় সেলফির জন্য আছে এআই বিউটিফিকেশন মোড এবং জেন্ডার ডিটেকশন প্রযুক্তি।

অপো এফ১৫ স্মার্টফোনের ক্যামেরায় থাকা হাই-রেজ্যুলেশন ডেপথ ইঞ্জিন ছবির ডেপথ-ম্যাপিং বৃদ্ধি করবে তিনগুন পর্যন্ত। ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি থাকায় স্ট্যাবল ভিডিও ধারণ করার কাজটিও আরও সহজ হয়ে যাবে। দারুণ ক্যামেরা ফিচারের স্মার্টফোনটি শীঘ্রই দেশের বাজারে উন্মুক্ত করবে অপো।  

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি