মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
29 C
Dhaka

ফ্রি ভিডিও কনসাল্টেশন এবং ওয়েলনেস সার্ভিসে ২২ শতাংশ ছাড় দিয়েছে প্রাভা হেলথ

টেকভিশন২৪ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষ্যে ফ্রি ভিডিও কনসাল্টেশন সেবা প্রদান করেছে দেশের অন্যতম দ্রুত বর্ধমানশীল হেলথকেয়ার ব্র্যান্ড প্রাভা হেলথ। পাশাপাশি অন্যান্য গ্রাহকদের জন্য ছিল আকর্ষণীয় কিছু প্যাকেজ। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তী উপলক্ষ্যে ৫০ জন মা’কে ভিডিও কনসাল্টেশন সার্ভিসটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। 

এই অফারের অধীনে মার্চ ৮ এবং ৯ তারিখ প্রাভা হেলথ-এর ফ্যামিলি হেলথ ফিজিশিয়ান (এফএইচপি) এর কাছ থেকে নিবন্ধিত অংশগ্রহণকারীরা বিনামূল্যে ভিডিও কনসালটেশনের সুবিধা পেয়েছেন। নতুন মায়েদের পাশাপাশি, ২২% ছাড়ে ফ্যামিলি মেডিসিন ডাক্তার থেকে ভিডিও পরামর্শ পেয়েছেন নিবন্ধিত অন্যান্য নারী গ্রাহকবৃন্দ। এছাড়া, কর্পোরেট নারীদের জন্য পুরো মার্চ মাসজুড়ে প্রাভা’র বিউটি ও ওয়েলনেস সেন্টারে ২২% ছাড়ের সুবিধা প্রদান করা হয়। এর মধ্যে থাকছে স্কিনকেয়ার, ওজন হ্রাস, ডেন্টাল হেলথ, ফিজিওথেরাপি, সাইকোসোশ্যাল থেরাপি, অ্যাকুপাংচার ইত্যাদি সেবা।

প্রাভা হেলথ-এর প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিলভানা কাদের সিনহা বলেন, “স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে নারীরা মাঝেমধ্যেই অবহেলার স্বীকার হন। বিশ্বের ৭০% এরও অধিক স্বাস্থ্যকর্মী নারী এবং বিশ্বের ৮০% পরিবারের স্বাস্থ্যসেবামূলক সিন্ধান্ত নেন নারীরা। রোগী ও সহকর্মীদের প্রয়োজনগুলোকে যথাযথভাবে তুলে ধরতে নারী নেতৃত্বকে প্রাধান্য দিতে প্রাভা হেলথ প্রতিশ্রুতিবদ্ধ।”  

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি