শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
28 C
Dhaka

ফেসবুক ছাড়ছেন মার্ক জুকারবার্গ!

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ একের পর এক নতুন প্রজেক্ট আসছে। কোম্পানির ব্যয় ভার কমাতে ছাটাই করা হয়েছে ১১ হাজার কর্মী। কিন্তু তারপরও লাভের মুখ দেখছে না ফেসবুক তথা মেটা। গুঞ্জন উঠেছে নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়ে মেটাভার্স থেকে পদত্যাগ করছেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক জুকারবার্গ। যার হাত ধরেই ফেসবুক আলোর মুখ দেখেছে।

গুঞ্জন বলছে  মার্ক জুকারবার্গ আগামী বছরেই কোম্পানি ছাড়তে চলেছেন। সম্প্রতি এই সংক্রান্ত বিভিন্ন খবর আন্তর্জাতিক টেক পোর্টালগুলোতে প্রচার হচ্ছে।

ওই সব প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে পদত্যাগ করতে পারেন মেটার সিইও। বলা হচ্ছে, একের পর এক প্রজেক্টে ব্যর্থতা জুকারবার্গকে পদত্যাগ করতে বাধ্য করছে।

প্রতিবেদনে, মেটার কমিউনিকেশন বিভাগের প্রধান অ্যান্ডি স্টোনও পদত্যাগ করতে পারেন বলে দাবি করা হয়েছে।
দ্য লিক নামের একটি ওয়েবসাইট তাদের প্রতিবেদনে দাবি করেছে, মার্ক জুকারবার্গ আগামী বছরেই কোম্পানি ছাড়তে চলেছেন।

তিনি মেটাভার্স প্রকল্পে দেদারসে অর্থ ব্যয় করেছেন, কিন্তু লাভের মুখ দেখছেন না। এছাড়া প্রতিনিয়ত লোকসানও হচ্ছে প্রতিষ্ঠানটির। এছাড়া তাদের ভিআর প্রোজেক্টও বাজারে বিশেষ ভাবে সাড়া ফেলতে ব্যর্থ।

গত মাসের শুরুর দিকে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মেটার বিনিয়োগকারীরা এখন আর মার্ক জুকারবার্গকে বিশ্বাস করছেন না।

মেটাতে বিনিয়োগ করা মানুষের সংখ্যা কমতে শুরু করেছে। ব্র্যাড গার্স্টনারের খোলা চিঠি থেকে এই সমস্ত কিছু প্রকাশ্যে এসেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি