বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
34.1 C
Dhaka

পাঠাও ইউজাররা সোয়াপ-এ পাবেন এক্সট্রা ক্যাশ সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ডিজিটাল সার্ভিস সেক্টরের মার্কেট লিডার ‘পাঠাও লিমিটেড’ সম্প্রতি বাংলাদেশের প্রথম সি২বি এবং সি২বি২সি মার্কেটপ্লেস ‘সোয়াপ’ এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। রাজধানীর গুলশান-২ এ পাঠাও কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাঠাও-এর মার্কেটিং অ্যান্ড পিআর ডিরেক্টর সৈয়দা নাবিলা মাহবুব এবং ‘সোয়াপ’-এর চিফ অপারেটিং অফিসার তন্ময় সাহা ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির ফলে ইউজাররা ‘পাঠাও-এর লয়্যালিটি প্রোগ্রাম’ পাঠাও পয়েন্টস ব্যবহার করে ‘সোয়াপ’-এ স্মার্টফোন, ল্যাপটপ, গ্যাজেট বা অন্যান্য পণ্য বিক্রি কিংবা বিনিময়ে ১৫% পর্যন্ত বাড়তি ‘এক্সট্রা ক্যাশ’ পেতে পারবেন। এছাড়া যেসব ব্যবহারকারীর পয়েন্টস বেশি ও অবস্থান ওপরের সারিতে, তাদের জন্য আছে আরো আকর্ষণীয় অফার। পাঠাও-এর লয়্যালিটি প্রোগ্রামের ইউজাররা সারাদেশের লাইভওয়্যার আউটলেটগুলোতেও নানা অফার এবং সুবিধা পাবেন।

পাঠাওয়ের ইউজাররা এসব অফারসমূহ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত উপভোগ করতে পারবেন। এছাড়াও, পাঠাও পয়েন্টস রিডিম বা ব্যবহারে কোনো অভিযোগ থাকলে তা সমাধানের জন্য সার্বক্ষণিক খোলা রয়েছে পাঠাও-এর হটলাইন। 

প্রসঙ্গত, লয়্যালিটি প্রোগ্রাম পাঠাও পয়েন্টস পাঠাওয়ের নিয়মিত ইউজারদেরকে প্ল্যাটফর্মটির বিভিন্ন সার্ভিস ও জনপ্রিয় ব্র্যান্ডগুলোতে কেনাকাটা এবং সেবাগ্রহণে আকর্ষণীয় অফার ও অন্যান্য সুবিধা দিয়ে আসছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি