বুধবার, জুন ১৭, ২০২৬
32.3 C
Dhaka

নতুন ৩ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো ইজেনারেশন  

টেকভিশন২৪ ডেস্ক: ইজেনারেশন লিমিটেডের পরিচালক পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসহক আলী খন্দকার, এফসিএ, ড. মোহাম্মদ শফিউল আলম খান এবং ড. মো. মুশফিকুর রহমান, এফসিএমএ। দেশের প্রথম সফটওয়্যার প্রযুক্তি কোম্পানি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির জন্য গত বছরের ২১ অক্টোবর আইপিও অনুমোদন পেয়েছে ইজেনারেশন।

ইজেনারেশনের স্বতন্ত্র পরিচালক মো. ইসহক আলী খন্দকার, এফসিএ বর্তমানে দেশের বৃহত্তম সুতা প্রস্তুতকারক কোম্পানি মাতম ফাইবার মিলস লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর একজন ফেলো সদস্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করার পাশাপাশি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেছেন।

মো. ইসহক আলী খন্দকার, এফসিএ, ড. মোহাম্মদ শফিউল আলম খান এবং ড. মো. মুশফিকুর রহমান, এফসিএমএ।

নতুন আরেক স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ শফিউল আলম খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর পরিচালক ও সহযোগি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাজ্যের রয়েল হোলোওয়ে, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইনফরমেশন সিকিউরিটিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইসএসসি সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসএস এবং এমএসসি সম্পন্ন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

ইজেনারেশনের নবনিযুক্ত অপর স্বতন্ত্র পরিচালক ড. মো. মুশফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৭ সালে জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এবং বিশ্ববিদ্যালয়টির প্রফেসর ও ডিন ড. কাজুমি সুজুকির তত্বাবধায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচডি গবেষণার বিষয় ছিলো ‘সিইও কমপেনসেশন অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স : এমপিরিক্যাল এভিডেন্স ফ্রম লিস্টেট ব্যাংকস অব বাংলাদেশ’। তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় পেশাজীবি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর একজন ফেলো সদস্য। তিনি ২০১৯ সালের জানুয়ারি থেকে আইসিএমএবি এর একজন পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি