মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
28.3 C
Dhaka

অনবদ্য সাউন্ডের অভিজ্ঞতা দিতে এক্সবক্স অয়্যারলেস হেডসেট বাজারে

টেকভিশন২৪ ডেস্ক : গেমিং এখন নেশার পাশাপাশি হয়ে উঠছে বহু মানুষের পেশা। আর গেমারদার চাহিদার সাথে তাল মিলিয়ে বিভিন্ন কোম্পানিকে আমরা নিত্যনতুন কম্পিউটার হার্ডওয়্যার এবং অ্যাক্সেসরিজ বাজারে আনতে দেখছি। গেমের ভিজ্যুয়াল উপভোগ করার পাশাপাশি এখন সাউন্ডের মজা নেওয়া অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। গেম খেলার সময় অনবদ্য সাউন্ডের অভিজ্ঞতা দেওয়ার জন্য এবার Microsoft, Xbox সিরিজ X, Xbox সিরিজ S, Xbox One, Windows 10 কম্পিউটার এবং মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের জন্য Xbox Wireless Headset লঞ্চ করেছে।

ব্ল্যাক ফিনিশ থাকা এই হেডফোনের বিশেষত্বের কথা বললে এতে অটো-মিউট, ভয়েস আইসোলেশন, ১৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ রয়েছে। সেইসঙ্গে আলাদা ডঙ্গল বা বেস স্টেশন ছাড়াই Xbox গেমিং কনসোলের সাথে হেডফোনটি তারবিহীন ভাবে ডাইরেক্ট কানেক্ট করা যাবে। এছাড়া, হেডফোনটিতে spatial অডিও টেকনোলজি যেমন এক্সবক্স ওয়্যারলেস হেডসেট উইন্ডোজ সোনিক, ডলবি এটমস, এবং ডিটিএস হেডফোন:এক্স সাপোর্ট করবে। Surface হেডফোনের মতো Xbox Wireless Headset রোটেটিং ইয়ারকাপ ডায়ালের সাথে এসেছে। ফলে ডায়াল ঘুরিয়ে ইউজার ভলিউম বাড়ানো/কমানো এবং গেম/চ্যাট অডিও ব্যালান্স করতে পারবে।

Xbox Wireless Headset এর দাম ও লভ্যতা

এক্সবক্স ওয়্যারলেস হেডসেটের দাম রাখা হয়েছে ৯৯ ডলার (প্রায় ৭,৩০০ টাকা)। আমেরিকাতে এটি প্রি-অর্ডারের জন্য এখন উপলব্ধ। হেডফোনটির শিপিং শুরু হবে মার্চের ১৬ তারিখ থেকে। এক্সবক্স ইন্ডিয়ার ওয়েবসাইটের লেখা থেকে জানা যাচ্ছে, ভারতে এটি অক্টোবর মাসের ৫ তারিখে ক্রয়ের জন্য উপলব্ধ হবে। ভারতে এর দাম কত হবে সেটি এখনও সরকারিভাবে বলা হয়নি।

Xbox Wireless Headset এর স্পেসিফিকেশন ও ফিচার

এক্সবক্স ওয়্যারলেস হেডসেটটি ৪০ মিমি ড্রাইভার্স দ্বারা চালিত যা পেপার কম্পোজিট ডায়াফ্রাম এবং নিউওডিয়ামিয়াম ম্যাগনেট থেকে তৈরি হয়েছে। স্পিকারের ইমপেনডেন্স ৩২ ওহম এবং ফ্রিকোয়েন্সি রেঞ্জ ২০ হার্টজ-২০ কিলোহার্টজ। হেডফোনে ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে যার মাধ্যমে এর অভ্যন্তরের লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জ করা যাবে। কোম্পানি দাবি করেছে যে, ফুলচার্জে এটি ১৫ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। আবার ৩০ মিনিটের চার্জে এটি ৪ ঘন্টা ব্যাটারি লাইফ দেবে। এক্সবক্স ওয়্যারলেস হেডসেট সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৩ ঘন্টা।  টেকগাপ অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি