মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
33.1 C
Dhaka

ঢাবির আইবিএ-কে দেশের ফাস্টেস্ট ওয়াইফাই ইন্টারনেটে সংযুক্ত করলো ডটলাইনস

টেকভিশন২৪ ডেস্ক: লিডিং টেক কোম্পানি ডটলাইনস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-তে নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির ব্রডব্যান্ড ও ওয়াইফাই কানেকশন। এ উপলক্ষ্যে ডটলাইনস অফিসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন আইবিএ-এর পরিচালক প্রফেসর মোহাম্মদ এ মোমেন এবং ডটলাইনস গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল মতিন।

প্রফেসর মোমেন বলেন, “দেশসেরা বিজনেস স্কুল হিসেবে, প্রতিষ্ঠান পরিচালনায় আমরা সেরাটিকেই বেছে নিতে চাই। তাই, আমাদের প্রাক্তন শিক্ষার্থী এবং সফল প্রযুক্তি উদ্যোক্তা মাহবুবুল মতিনের কাছ থেকে আইবিএ-তে সবচেয়ে মডার্ন কানেক্টিভিটি সল্যুশন স্পন্সর করার প্রস্তাবনা পেলে, আমি ভীষণভাবে আনন্দিত হই।”

আইবিএ তার ৫০ বছরের ইতিহাসে, যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার গ্লোবাল বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কোলাবরেশনে এ পর্যন্ত প্রায় ৪,০০০ গ্রাজুয়েটস তৈরি করেছে।  যারা দেশে এবং দেশের বাইরে পলিসি মেকিং, বিজনেস এবং স্টার্টআপ সহ নানা খাতে চমৎকারভাবে নেতৃত্ব দিচ্ছেন।

মডার্ন নেটওয়ার্ক প্ল্যানিং, ক্যারিয়ার-গ্রেড ইকুইপমেন্ট, ফুল-ডুপ্লেক্স এবং রিডানডেন্ট কানেক্টিভিটির  মাধ্যমে, এই টপ বিজনেস স্কুলটিতে দেশের সবচেয়ে ভালো ইন্টারনেট সংযোগ নিশ্চিত করেছে ডটলাইনস গ্রুপের সিস্টার কনসার্ন কার্নিভাল ইন্টারনেট। এছাড়া, সাইবার থ্রেট থেকে রক্ষা করতে এখানে মাল্টিলেয়ার নেটওয়ার্ক সিকিউরিটি নিশ্চিত করেছে কার্নিভাল।  প্রফেসর মোমেন আরও বলেন, “কার্নিভাল ইন্টারনেট ব্যবহারের পর আমরা বুঝতে পেরেছি যে, গুড অ্যান্ড গ্রেট এর মাঝে ডিফরেন্স আসলে কতোখানি।”

ডটলাইনস এর চেয়ারম্যান মাহবুবুল মতিন বলেন, “প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমরা সকলেই এই প্রতিষ্ঠানটির কাছে নানাভাবে ঋণী। প্রতিষ্ঠানটিতে ইন্টারনেট সংযোগ দেয়ার মাধ্যমে প্রযুক্তিগত এই পরিবর্তন আনার সুযোগ করে দেয়ায় আমরা প্রফেসর মোমেন এবং আইবিএ এর পুরো টিমের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও যুক্ত করেন যে, “লক্ষ লক্ষ হোম ও বিজনেস ইউজারদেরব সার্ভিস দেয়ার ক্ষেত্রে অ্যাক্সেসিবিলিটি, কোয়ালিটি ও সিক্যিউরিটি নিশ্চিত করাই কার্নিভাল ইন্টারনেটের মূল লক্ষ্য।

ডটলাইনস হচ্ছে কনজিউমার অ্যান্ড বিজনেস সল্যুশন এর জন্য প্রযুক্তিনির্ভর একটি দেশীয় গ্রুপ। যা ২ দশকেরও বেশি  সময় ধরে কানেক্টিভিটি, আপস্কিলিং, ফিনটেক, লজিস্টিকস, এফএমসিজি এবং স্বাস্থ্য প্রযুক্তি সহ নানাবিধ ক্ষেত্রে এশিয়া প্যাসিফিক থেকে যুক্তরাজ্য পর্যন্ত লক্ষ লক্ষ গ্রাহককে সেবা দিয়ে আসছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি