শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

ডটলাইনস গ্রুপের চিফ গ্রোথ অফিসার হলেন আশিকুর রহমান রিয়ান

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: “ডটলাইনস” মূলত একটি প্রযুক্তিগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ক্ষেত্রবিশেষে ২১টি গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করছে। সিঙ্গাপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টার। ডটলাইনস বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য আশিকুর রহমান রিয়ানকে নিয়োগ দিয়েছে “চিফ গ্রোথ অফিসার” পদে।

চিফ গ্রোথ অফিসার রিয়ান, নেতৃস্থানীয় কর্মকর্তাদের সাথে কাজ করবেন কোম্পানির বিকাশের লক্ষ্যে। “ব্যবসায়িক প্রক্রিয়া ও জীবনকে সহজ করা” এই মূলনীতির সাথে সামঞ্জস্য রেখে তিনি বিভিন্ন দূরদর্শী পদক্ষেপ ও নীতিমালা গ্রহণে ফলপ্রসু ভূমিকা রাখবেন যা ডটলাইনসের সার্বিক বিকাশকে আরও গতিশীল করবে।

স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জনাব রিয়ানের। তিনি কাজ করেছেন বিপ্রপার্টি ডট কমের ডিরেক্টর কমার্শিয়াল, ওটিটি প্ল্যাটফর্ম আইফ্লিক্স-এর কান্ট্রি হেড, গ্রামীণফোনের হেড অফ ইনোভেশন, রকেট ইন্টারনেট এসই- এর সিইও, এরিকসনের কমিউনিকেশন কান্ট্রি হেড, কিউবি- এর হেড অফ ব্র‍্যান্ডস এন্ড কমস এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো-এর টিম লিডারের মতো গুরুত্বপূর্ণ পদে।

রিয়ান জানান- “আমি ডটলাইনস টিমের সঙ্গে যোগদান করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। গ্রাহক এবং ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে যেসকল সমস্যার মুখোমুখি হন, সেইসব সমস্যার প্রযুক্তিগত সমাধান করে থাকে ডটলাইনস গ্রুপ। ই-কমার্সভিত্তিক বিজনেসগুলোতে ডিজিটাল সার্ভিস দেওয়ায় প্রতিষ্ঠানটি আছে বেশ শক্তিশালী ও সম্ভাবনাময় অবস্থানে। এর কারণ হচ্ছে, ডটলাইনসের রয়েছে পরিপূর্ণ ইকোসিস্টেম। ডটলাইনসের অভাবনীয় ব্যবসায়ীক সাফল্যের পিছনে এই বিষয়গুলোই কাজ করছে।

ডটলাইনস গ্রুপের প্রেসিডেন্ট মাহবুবুল মতিন বলেন- “অভিনব সব ব্যবসায়িক উদ্যোগে সফলতা আনা এবং প্রতিষ্ঠানকে বড়ো করে তুলায় রেয়ানের আছে পরীক্ষিত সাফল্য। রিয়ানের ডটলাইনসের লিডারশিপ টিমে যোগদান করায় ডটলাইন পরিবার অত্যন্ত আশাবাদী ও আনন্দিত। ডটলাইনস তার হাত ধরে আগামীতে আরও বড়ো পরিসরে কাজ করার ক্ষত্রে এগিয়ে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস।“

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি