শনিবার, মে ৯, ২০২৬
31 C
Dhaka

ডিজিটাল ডিভাইসের আমদানিকারক থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ : আইসিটি প্রতিমন্ত্রী

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : ১৯ ডিসেম্বর ২০২১ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ডিজিটাল ডিভাইসের আমদানিকারক থেকে উৎপাদনকারী ও উৎপাদনকারী থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।

তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে বাংলাদেশকে ডিজিটাল ডিভাইস ম্যানুফেকচারিং এন্ড এক্সপোর্টার দেশে পরিণত করার জন্য বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন যুগান্তকারী ভূমিকা রেখেছে। তাই ওয়ালটন দেশের গর্ব। প্রতিমন্ত্রী আজ রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে “ওয়ালকার্ট” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ই-ক্যাবে সভাপতি শমী কায়সার, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, বিসিএস সভাপতি শাহিদ উল মুনির, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ,ওয়ালকার্টের চেয়ারম্যান এস এম মন্জুরুল আলম অভি,ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জেরিন আরনা, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, ওয়ালটন চেয়ারম্যান এস এম নুরুল আলম রিজভি।

প্রতিমন্ত্রী বলেন আমরা দক্ষ মানবসম্পদ উন্নয়নে এখন বিশ্বের কাছে আকর্ষনীয় গন্তব্যে পরিণত হয়েছি। বাংলাদেশে সাড়ে ছয় লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে। যারা বাংলাদেশে যার যার শহরে বা ঘরে বসে ইউরোপ-আমেরিকার বড় বড় কোম্পানিতে আউটসোর্সিং করছে। আউটসোর্সিং করে আইটি ফ্রিল্যান্সাররা সাড়ে ৭০০ মিলিয়ন ডলার আয় করছে।

তিনি বলেন বেসিসের প্রায় ১৭শ কোম্পানির ছোট ছোট স্টার্টআপরা এখন বাংলাদেশের গণ্ডী পেরিয়ে বিশ্বের ৬০টি দেশে সফটওয়্যার রপ্তানি করছে। তিনি আরও বলেন বাংলাদেশের সফট্ওয়্যার কোম্পানিগুলো দেশের ব্যাংকগুলোতে কোর ব্যাংকিং সফট্ওয়্যার প্রায় ৩২টি ব্যাংকের ক্লায়েন্ট বেইজড সফটওয়্যার (সিবিএস) সাপোর্ট দিচ্ছে। গতবছর ওয়ালটন ১শত ৬০ কোটি টাকার পণ্য ইউরোপ আমেরিকার বাজারে রপ্তানি করেছে বলে তিনি জানান। পলক বলেন আইসিটি বিভাগ সারাদেশে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করেছেএবং আগামী ২০২৫ সালের মধ্যে ৩৫ হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। তিনি আরো বলেন আমাদের লক্ষ্য এখানে যতগুলো হার্ডওয়্যার থাকবে সেগুলো থাকবে মেইড ইন বাংলাদেশ হার্ডওয়্যার।

ডিজিটাল ডিভাইস এবং কান্ট্রি অব অরিজিন হবে বাংলাদেশে। যত সফটওয়্যার ও কনটেন্ট হবে সেগুলোর ডেভলপ , ডিজাইন বাংলাদেশেই হবে বলেও তিনি জানান। পরে প্রতিমন্ত্রী ওয়ালকার্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই...

বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ আনলো হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

সর্বশেষ

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক অবস্থায় আছে: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ফুটসালে চ্যাম্পিয়ন বিজিএমইএ ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘কিকফেস্ট-২০২৬’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার...

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের রংপুর আঞ্চলিক পর্ব সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো '৩য় বাংলাদেশ এআই...

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

দেশের সাইবার নিরাপত্তায় বিটিআরসি চেয়ারম্যানের পরামর্শ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ...

মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের মিনি কনফারেন্স রুমে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি