শনিবার, জুলাই ১৮, ২০২৬
29.7 C
Dhaka

চিপ শিল্পে আরও ১০০ কোটি ইউরো বিনিয়োগ অ্যাপলের

টেকভিশন২৪ ডেস্ক: জার্মানির মিউনিখে মাইক্রোচিপ ডিজাইন হাব সম্প্রসারণে আরো ১০০ কোটি ইউরো বিনিয়োগ করবে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) সংস্থার সিইও টিম কুক এ ঘোষণা দেন। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

আগামী ৬ বছরে এই অর্থ বিনিয়োগ করা হবে। এর আগে ২০২১ সালে ১০০ কোটি ইউরো বিনিয়োগে মিউনিখকে নিজেদের সিলিকন ডিজাইন সেন্টারের ইউরোপীয় সদর দফতর করার ঘোষণা দেয় অ্যাপল।

আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ও অন্যান্য পণ্যে নিজস্ব চিপ ব্যবহার করে বহিরাগত সরবরাহকারীদের ওপর নির্ভরশীলতা কমাতে চায় এই শীর্ষ প্রযুক্তি সংস্থা। নতুন এই বিনিয়োগ সেই কৌশলের অংশ।

মহামারী চলাকালে বিধিনিষেধের কারণে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের ঘাটতি দেখা দেয়। এতে গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলো বাধাগ্রস্ত হয়। তখন থেকেই এশিয়া ওপর নির্ভরশীলতা কমানোর উপায় খুঁজছিল ইউরোপ ও যুক্তরাষ্ট্র।

অ্যাপল জানিয়েছে, মিউনিখে বিদ্যমান হাবে তিনটি নতুন গবেষণা ও উন্নয়ন সাইট তৈরির জন্য সর্বশেষ এই বিনিয়োগের পরিকল্পনা করেছে তারা। যেখানে কাজ করবেন হাজার দু-এক প্রকৌশলী।

১৯৮১ সাল থেকে মিউনিখ অ্যাপলের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বর্তমানে জার্মানিতে তাদের প্রায় সাড়ে চার হাজার কর্মী রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি