শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.8 C
Dhaka

বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এক্সিবিটাস গর্জণ ও রানার আফ গ্লোবাল অ্যাভেঞ্জার্স

টেকভিশন২৪ ডেস্ক:  বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কতৃক আয়োজিত ‘বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’ এর সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ ০২ মার্চ বৃহস্পতিবার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। গ্লোবাল অ্যাভেঞ্জার্সের ১৭৬ রানের টার্গেটকে ১৪.১ ওভারে হাতে ৬টি উইকেট রেখে জয়লাভ করে এক্সিবিটাস গর্জণ। ৩৯ বলে ১০৬ রান করে ম্যান অব দ্যা ফাইনাল হন এক্সিবিটাস গর্জণের মাহমুদুল হাসান পিয়াস।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার। তিনি বলেন, ক্রিকেট বাংলাদেশের অন্যতম প্রিয় খেলা। এই টুর্নামেন্টে তথ্যপ্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আমরা এই টুর্নামেন্টের পরিধি বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেবো। স্মার্ট বাংলাদেশের খেলোয়াড়রাও হবেন স্মার্ট খেলোয়াড় এটাই আমার প্রত্যাশা। ক্রিকেটের পাশাপাশি চলতি বছরের বর্ষাতে আমাদের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক এবং বিসিএস সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া বলেন, টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। পরবর্তীতে এই আয়োজনকে আরো জাঁকজমকপূর্ণ করা হবে। বিসিএস সদস্যদের অভূতপূর্ব সাড়াতে আমরা আপ্লুত। সদস্যদের থেকে একজন খেলোয়াড়ের বাধ্যতামূলক অংশগ্রহণের নিয়ম থাকাতে এবার আমরা বিসিএস সদস্যদের ক্রিকেট নৈপুণ্য উপভোগ করেছি। এই টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর মহাসচিব তৌহিদ হোসেন, বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম হেলালী, পরিচালক মুহাম্মদ মনিরুল ইসরলাম, বিসিএস ইভেন্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাজী আশরাফুল আলম, বিসিএস উপদেষ্টা মাহমুদুল হাসান, আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান টিটো, টাইটেল স্পন্সর বি-ট্র্যাক টেকনোলজিস এর প্রধান পরিচালন কর্মকর্তা জহিরুদ্দিন মো. নাদিব, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।  

বি-ট্র্যাক আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন গ্লোবাল অ্যাভেঞ্জার্সের শাহীন। অতিথিরা বিজয়ী এবং বিজিত দলের হাতে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড এর পরিচালক মো. মুজাহিদ আল বেরুনী সুজন, বিসিএস এর প্রাক্তন পরিচালক আসাব উল্লাহ জুয়েল, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, সংবাদকর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি