বুধবার, নভেম্বর ৪, ২০২৬
31.6 C
Dhaka

চট্টগ্রামে টেকনো’র তিনটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক:  প্রিমিয়াম ও স্মার্ট ডিভাইসের গ্লোবাল মার্কেট লিডার ব্র্যান্ড টেকনো চট্টগ্রামে তিনটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। গত ১১ এপ্রিল (মঙ্গলবার) নতুন এই ফ্ল্যাগশিপ আউটলেটগুলোর উদ্বোধন করা হয়। আউটলেট তিনটির অবস্থান হচ্ছে দোকান নং-৬/৭, অ্যাপোলো শপিং সেন্টার, নিচতলা, কাজীর দেউড়ি, চট্টগ্রাম; সিটি কর্পোরেশন মার্কেট, নিউমার্কেট সার্কেল, চট্টগ্রাম; এবং দোকান নং: ৪২৬/বি, বিপনি বিতান (৩য় তলা), চট্টগ্রাম। চট্টগ্রামে একই দিনে তিনটি আউটলেট চালু করা ব্র্যান্ডটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চালু হওয়া বাংলাদেশের প্রথম টেকনো’র ফ্ল্যাগশিপ আউটলেটটি একটি দুর্দান্ত সাফল্য ছিল। গ্রাহকরা প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম অভিজ্ঞতা এবং উন্নত পারফর্মেন্স পেয়ে টেকনোর প্রশংসা করেছেন। চট্টগ্রামের নতুন ফ্ল্যাগশিপ আউটলেট তিনটি গ্রাহকদের একই উচ্চমানের পণ্য ও সেবা প্রদানের প্রতিশ্রুতি অব্যাহত রাখবে।

চট্টগ্রামে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফ্ল্যাগশিপ আউটলেটগুলো উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ফ্ল্যাগশিপ আউটলেট পার্টনারস এবং কয়েকজন বিশিষ্ট বাংলাদেশী ইন্টারনেট ব্যক্তিত্ব- স্টান্ট রাইডার, ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী, এটিসির টেক ইউটিউবার আশিকুর রহমান তুষার, স্যামজোনের এস. স্যাম, সোহাগ৩৬০ এর সোহাগ মিয়া, টিটিপির ওয়াহিদুর রহমান, কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী ও মাহতাস মারিন। এছাড়াও, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক, টেকনো বাংলাদেশের হেড অব বিজনেস সাইফুর রহমান খান এবং টেকনো বাংলাদেশের হেড অব মার্কেটিং মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন ।

ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, “একই দিনে চট্টগ্রামে তিনটি ফ্ল্যাগশিপ আউটলেট চালু করা টেকনোর জন্য রোমাঞ্চকর মাইলফলক। সমর্থন জানাতে আসা বিশাল জনতা দেখে আমরা সত্যিই অভিভূত হয়েছি। টেকনো’র পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যারা এটি সম্ভব করেছেন। আমরা আমাদের গ্রাহকদের কাছে সেরা পণ্য ও সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই নতুন ফ্ল্যাগশিপ আউটলেটগুলোর মাধ্যমে এমন অনন্য সেবা অব্যাহত রাখব।”

টেকনো চট্টগ্রামের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটে গ্রাহকদের স্বাগত জানাতে বিভিন্ন আকর্ষণীয় উপহার জেতার সুযোগ রেখেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই চলবে সোলার ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী...

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি