মঙ্গলবার, জুন ৯, ২০২৬
35.2 C
Dhaka

বাংলাদেশ থেকে ৪২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক:  অনলাইন প্ল্যাটফর্মে ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক তাদের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। ব্যবহারকারীদের বিশ্বাস অর্জনের জন্য নিরাপদ প্ল্যাটফর্ম গড়ে তোলার যে প্রতিশ্রুতি টিকটক দিয়েছে, প্রতিবেদনটি সেটিরই প্রতিফলন ঘটায়। 

২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে টিকটক বিশ্বব্যাপী ৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮১৯টি ভিডিও সরিয়েছে। এই সংখ্যা টিকটকে আপলোড হওয়া সকল ভিডিওর শূন্য দশমিক ৬ শতাংশ। সর্বমোট ৪ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৪৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলা হয়েছে। যার মধ্যে অবশ্য ৫৪ লাখ ৭৭ হাজার ৫৪৯টি ভিডিও পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। 

টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশ থেকে সরিয়ে ফেলা হয়েছে ৪২ রাখ ৫৪ হাজার ৬৬৭ ভিডিও। এছাড়া, প্ল্যাটফর্মটিতে স্প্যাম ছড়ানো, এবং স্প্যাম ভিডিও পোস্ট করার দায়ে বেশকিছু অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। এমনকি স্বয়ংক্রিয় উপায়ে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট থেকে রক্ষা পেতেও সক্রিয় ব্যবস্থা গ্রহণ করেছে টিকটক।
চতুর্থ প্রান্তিকে, নীতিমালা লঙ্ঘন করে বাংলাদেশ থেকে আপলোড হওয়া ৯৫ শতাংশ ভিডিও ব্যবহারকারীরা দেখার আগেই টিকটক তা সরিয়ে ফেলেছে। আর এই ধরনের ভিডিওর ৯৬ দশমিক ৮ শতাংশ সরিয়ে ফেলা হয়েছে এক দিনের মধ্যেই। চতুর্থ প্রান্তিকে ভিডিও অপসারণের সক্রিয় হার ৯৯ দশমিক ৫ শতাংশ।    

এছাড়া, চতুর্থ প্রান্তিকে সারা বিশ্ব থেকে ১৩ বছরের চেয়ে কম বয়সী সন্দেহভাজন হিসেবে ১ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৩১৬টি অ্যাকাউন্টও সরিয়ে ফেলা হয়েছে। সেই সাথে সরানো হয়েছে ৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৬১০টি ভুয়া অ্যাকাউন্ট। 

টিকটকের কমিউনিটি গাইডলাইন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবহারকারীদের নিরাপত্তা, অন্তর্ভুক্তি এবং সত্যতা। এই নীতিমালা সবার জন্য এবং সব কনটেন্টেই বিদ্যমান। এমনকি এটি প্রয়োগের ক্ষেত্রেও বজায় রাখা হয় সমতা। 

প্ল্যাটফর্মে নীতি লঙ্ঘন করা কনটেন্ট শনাক্ত করতে, সেগুলো পর্যালোচনা করতে এবং তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে টিকটক উদ্ভাবনী প্রযুক্তি ও মানুষের সমন্বয় ব্যবহার করে। 

ত্রৈমাসিক কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট প্রতিবেদনটি প্ল্যাটফর্ম থেকে সরানো কনটেন্ট এবং অ্যাকাউন্টগুলোর পরিমাণ এবং এর অভ্যন্তরীণ দিক সম্পর্কে তথ্য দেয়।

২০২২ সালের চতুর্থ প্রান্তিকের সম্পূর্ণ রিপোর্টটি পেতে ভিজিট করুন টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টার – https://www.tiktok.com/transparency/en-us/reports/ ।কনটেন্ট গাইডলাইনস, এবং টিকটকের টুল সম্পর্কিত নীতি নিয়ে জানতে ভিজিট করতে পারেন কমিউনিটি গাইডলাইনস – https://www.tiktok.com/community-guidelines?lang=en

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি