শনিবার, আগস্ট ১৫, ২০২৬
30 C
Dhaka

গুগলে সার্চ করায় মিলবে ক্ষতিপূরণ, পেতে যা করবেন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল থেকে অনেক উপায়ে আয় করা যায়। তবে সবকিছুর জন্যই আপনাকে পরিশ্রম করতে হবে। তবে এবার কোনো পরিশ্রম ছাড়াই গুগল আপনাকে নিজে থেকেই টাকা দেবে। বিষয়টি শুনতে অবাস্তব মনে হলেও বাস্তবে এমনই ঘটছে। গুগল ব্যবহারকারীদের নিজে থেকেই ৭.৭০ মার্কিন ডলার দিচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় ৮৩২ টাকা।

২০০৬-২০১৩ সালের মধ্যে যদি গুগল সার্চ করে থাকেন তাহলেই মিলবে এই অর্থ। টেক জায়ান্ট গুগল সেসব ব্যবহারকারীকে এই টাকা দিচ্ছে যারা এই সময়ের মধ্যে গুগলে কোনো না কোনো বিষয় সার্চ করেছেন। মূলত ২০১৩ সালে গুগলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।

গুগলের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল, গুগল ব্যবহারকারীর অজান্তে তাদের সার্চ করা প্রশ্ন এবং সার্চ হিস্ট্রি থার্ড পার্টি ওয়েবসাইটের সঙ্গে ভাগ করছে। মামলা অনুযায়ী, এটি ব্যবহারকারীদের গোপনীয়তা নীতি লঙ্ঘন করা। শুধু তাই নয়, গুগল ব্যবহারকারীদের জন্য যে গোপনীয়তা নীতি মেনে চলে তাও রক্ষা করেনি।

সে কারণেই ক্ষতিপূরণ বাবদ ২৩ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে গুগলের পেরেন্ট সংস্থা অ্যালফাবেট। এই ২৩ মিলিয়ন সামান্য অংশ পেতে পারেন আপনিও। যদি ওই সময়কালে গুগল ব্যবহার করেন তাহলেই গুগলের কাছে এই অর্থ দাবি করতে পারবেন।

এই অর্থ আগামী আগস্ট মাস থেকে দেওয়া শুরু করবে গুগল। তবে ব্যবহারকারীদের ৩১ জুলাইয়ের মধ্যে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তবেই পাওয়া যাবে এই টাকা। ২০০৬ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে যদি কোনো কিছু গুগল সার্চ করেন তাহলে আপনিও ৭.৭০ মার্কিন ডলার ক্ষতিপূরণ পাবেন।

নাম নথিভুক্ত করতে refererheadersettlement.com ওয়েবসাইটে ভিজিট করুন। সেখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন যেখানে নাম, ইমেইল আইডি ইত্যাদি জমা দিতে হবে। এই ফর্ম ফিলআপ করলে একটি ক্লাস মেম্বার আইডি তৈরি হবে, যা আপনার ইমেইলে পাঠাবে গুগল।

এবার সেই ক্লাস মেম্বার আইডি দিয়ে ওয়েবসাইটের সাবমিট ক্লেম অপশনে ক্লিক করুন। ক্ষতিপূরণ পেতে ক্লাস মেম্বার আইডি কিন্তু আপনার কাছে থাকতে হবে। সাবমিট করার পর গুগল আপনাকে পরবর্তী আপডেট ইমেইল সহকারে জানিয়ে দেবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি