টেকভিশন২৪ ডেস্ক: জুন মাসেই বিশ্বব্যাপী লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড ৩ স্মার্টফোন। নর্থ ২ এবং নর্থ ২টি এর উত্তরসূরি হিসাবে আসছে এই স্মার্টফোন। ইতিমধ্যে এই ফোনের স্টোরেজ বিকল্প ফাঁস হয়েছে ইন্টারনেটে। জানা গেছে, এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে ৮জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
আর টপ স্পেক ভেরিয়েন্টে মিলবে ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। নেটমাধ্যমে এমনই ফিচার্স দাবি করা হয়েছে, এই ফিচার যদি সত্য হয় তাহলে এটি প্রথম ওয়ানপ্লাস হবে যেখানে মিলবে ১৬ জিবি র্যাম।
ইন্টারনেটে একাধিক টিপস্টার দাবি করেছেন, আসন্ন ওয়ানপ্লাস নর্ড ৩ এ মিলবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ক্যামেরা। ফোনে সেলফি ক্যামেরা পাবেন ১৬ মেগাপিক্সেল।
ক্যামেরাতেই থেমে যায়নি ওয়ানপ্লাস। বর্তমানে যতটা দরকার একটা ভালো ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলার ঠিক ততটাই প্রয়োজন শক্তিশালী ব্যাটারি। আর সেই চাহিদা মেটাতেই ফোনে থাকছে ৫ হাজার এমএএইচ শাক্তিশালী ব্যাটারি। সাথে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং। ১ ঘণ্টার ভিতরে 0 থেকে ১০০ শতাংশ চার্জিং হবে স্মার্টফোন।
ডিসপ্লে-এর ক্ষেত্রে ৬.৭৪ ইঞ্চি স্ক্রিন থাকতে পারে এই ফোনে (2772×1240 পিক্সেল) এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। মাল্টি টাস্কিংয়ের জন্য মিলবে মিডিয়াটেক ডেনসিটি ৯০০০ প্রসেসর।
অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এতে মিলবে অ্যান্ড্রয়েড ১৩। নিরাপত্তার ক্ষেত্রে স্মার্টফোনে মিলতে পারে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য মিলবে ফাইভজি সাপোর্ট।
টেক রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনের বেস মডেলের দাম থাকতে পারে ৪৪৯ ইউরো। এবং টপ স্পেক ভেরিয়েন্টের দাম হতে পারে ৫৪৯ ইউরো।


