বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
32.7 C
Dhaka

ক্রিয়েট অন টিকটক’ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি হয়ে গেল ‘#ক্রিয়েট অন টিকটক’ প্রতিযোগিতা। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের (ডিআইএমএফএফ) আর সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিজয়ীদের মধ্যে শীর্ষ ১০ জনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো মহাখালীর এসকেএস টাওয়ারের সিনেপ্লেক্সে গত ২৯ জানুয়ারি প্রদর্শিত হয়। যেখানে উঠে আসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সৃজনশীলতার সাথে টিকটক ব্যবহার।চলচ্চিত্রের স্ক্রিনিংয়ের পাশাপাশি ভার্টিক্যাল ভিডিও ফরম্যাটে গল্প বলার কৌশল দেখানো হয় এখানে। মোবাইল ডিভাইস ব্যবহার করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরিতে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে টিকটক।

প্রতিযোগিতার বিজয়ীরা হলেন আবরার জাহিন, রায়েদ জাকওয়ান, আহনাফ আলি, আশরাফউদ্দিন রাহাত, সাদিকুল ইসলাম, শেখ তাসিন, ইসফার মোস্তাকিম, তাকদির তালহা, রনি শারাফাত এবং মোহাম্মদ রাফসান। ডিজিটাল কনটেন্ট তৈরির জন্য টিকটক থেকে তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। আহনাফ আলি বলেন, ‘#ক্রিয়েট অন টিকটক’ প্রতিযোগিতার মাধ্যমে শর্ট-ফর্ম কনটেন্ট তৈরিতে পরিবর্তন আনার জন্য এবং ভার্টিক্যাল ফরম্যাটে যারা সৃজনশীল গল্প তুলে ধরেছে তাদের স্বীকৃতি দেওয়ার জন্য টিকটক এবং ইউল্যাবকে ধন্যবাদ। আমি এর অংশ হতে পেরে আনন্দিত। ” মোহাম্মদ রাফসান বলেন, “টিকটকে তৈরি করা আমার কনটেন্ট এমন বড় পর্দায় দেখার বিষয়টি সত্যি দারুণ ছিল। এমন সুযোগ দেয়ার জন্য ‘#ক্রিয়েট অন টিকটক’ এবং প্রচারণার জন্য ডিএমআইএফএফ-কে ধন্যবাদ।

ডিআইএমএফএফ-এর সোশ্যাল মিডিয়া পেজ এবং টিকটকে একটি ডেডিকেটেড মাইক্রো-সাইটের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের চলচ্চিত্র জমা নেয়া হয়। চলচ্চিত্র নির্মাতাদের জন্য এই প্রচারণা একটি নতুন সুযোগ যেখানে তারা তাদের গল্পগুলো বৃহত্তর দর্শকদের কাছে তুলে ধরতে পারে।

এই ক্যাম্পেইনের বিচারক হিসেবে ছিলেন পরিচালক শহীদ গগন, চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি এবং পরিচালক নাজমুল হাসান সুকর্ণ। ডিজিটাল গল্প বলার ক্ষেত্রে নতুনত্ব তুলে ধরাই ছিল এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি