মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
31.3 C
Dhaka

কাজী নজরুলকে বাংলাদেশে আনার সুবর্ণ জয়ন্তীর স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনার সুবর্ণ জয়ন্ত্রী ২৪ মে ২০২২। ১৯৭২ সালের এই দিনে কবির ৭৩তম জন্ম দিনের এক দিন আগে  সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনেন।  এ উপলক্ষ্যে ডাক অধিদপ্তর ১০ (দশ) টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ (দশ) টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ (পাঁচ) টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড ও একটি বিশেষ সীলমোহর প্রকাশ করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ মঙ্গলবার কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং  ডাটা কার্ড ও বিশেষ সীলমোহর  প্রকাশ করেন।  মন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনার সুবর্ণ জয়ন্ত্রী‘র তাৎপর্য তুলে ধরে বিবৃতি দিয়েছেন। 
 
বিবৃতিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলা ও বাঙালির সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকার আদায়ের প্রশ্নে যে দুটি মহাপ্রাণের নাম অপরিহার্যভাবে চলে আসে, তাঁরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কাজী নজরুল ইসলাম । কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ‘রাজনীতির কবি’। দুজনই স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, একজন বাংলাদেশের অন‌্যজন ভারতবর্ষের। একজন গণমানুষের কথা কবিতা আকারে বলে কারাবরণ করেছেন,  আরেকজন  কারাবরণ করেছেন গণমানুষের জন্য লড়াই করে। একজন মহান নেতা  অন‌্যজন মহান কবি।
 
দুজনই অগ্নিঝরা কথা বলেছেন, গানে-ভাষণে। জাতি-ধর্ম ভেদাভেদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকারাবদ্ধ ছিলেন এই দুই মহান নেতা। বিদ্রোহী কবি উচ্চারণ করেন ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান/মুসলিম তার নয়ন-মণি হিন্দু তাহার প্রাণ।
 
বঙ্গবন্ধু বলেন, ‘ বাঙালি-অবাঙালি হিন্দু-মুসলমান সবাই আমাদের ভাই, তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের।’ বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের বাংলা বিভাগের সাবেক এই ছাত্র। বিবৃতিতে মন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় কবি ১৯৭২ সালের ২৪ মে  কবির ৭৩তম জন্মদিনের একদিন আগে ঢাকায় পৌঁছান, যেটি রাষ্ট্রীয় মর্যাদায় আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদ্যপনের জন্য নির্ধারিত ছিল। বঙ্গবন্ধু স্বয়ং কবির জন্য একটি বাংলো বাড়ী পছন্দ করে দেন এবং বাড়ীটির নামকরণ করেন ‘কবিভবন’। কবি ধানমন্ডির বাস ভবনে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ বঙ্গবন্ধু কবিকে সম্মান জানানোর জন্য ধানমন্ডির কবিভবনে আসেন। পরে, বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় কবিকে বিঙবাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয় এবং তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানোর জন্য ‘কবি ভবনে’ জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
 
মন্ত্রী কাজী নজরুল ইসলামকে বাঙালি মনীষার এক অতুলনীয় সম্পদ উল্লেখ করে বলেন, তিনি বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তী। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন। অগ্নিবীণা হাতে তাঁর প্রবেশ এবং ধূমকেতুর মতোই তাঁর প্রকাশ বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন বঙ্গবন্ধু নজরুলের ‘চল চল চল’ রণসঙ্গীত হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছেন। 
 
অনুষ্ঠানে কবি কাজী নজরুল  ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. সৌমিত্র শেখর, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব সেলিমা সুলতানা, বাংলা একাডেমীর মহাপরিচালক কবি নূরুল হুদা, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
 
পরে মন্ত্রী এই উপলক্ষ্যে আয়োজিত বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন  এবং বঙ্গবন্ধুর বাংলাদেশে নজরুলের আগমন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)-এর জরুরি সাধারণ সভায়...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডটবিডি ডোমেইনের অনুমোদিত রিসেলার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট...

উদ্ভাবনী আইডিয়া নিয়ে শোকেসিং প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী...

বাজেটের মধ্যে এআই পারফরমেন্সের আইডিয়াপ্যাড স্লিম ৫সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: জেন-জি শিক্ষার্থী, করপোরেট পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর এবং...

প্রথম এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিনটি স্বর্ণপদক জয়

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত মর্যাদাপূর্ণ এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি