রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

আইএসপিএবি কক্সবাজারে ৪ দিনের প্রশিক্ষণ ল্যাব ও কর্মশালার আয়োজন করতে যাচ্ছে

টেকভিশন২৪ ডেস্ক: আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর আয়োজনে ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এর আর্থিক সহযোগিতায় আগামী ২৭ মে থেকে ৩০ মে ২০২২ তারিখ পর্যন্ত বাংলাদেশের সমুদ্র সৈকতের অপরুপ সৌন্দর্যের পর্যটন নগরীর হোটেল দি কক্স টুডে, কক্সবাজারে ৪ (চার) দিন ব্যাপি কনফারেন্স ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। একই সাথে উদ্বোধন হবে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)ও আইএসপিএবি এর অর্থায়নে আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ ল্যাব।

আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ল্যাব ও কর্মশালা উদ্ভোধন করবেন মোস্তাফা জব্বার, মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেনব মো: আব্দুর রহিম, কোঅর্ডিনেটর, বিপিসি ও অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রনালয়।

ল্যাব ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মো. ইমদাদুল হক, সভাপতি, আইএসপিএবি, স্বাগত বক্তব্য রাখবেন নাজমুল করিম ভূইয়া , সেক্রেটারী জেনারেল, আইএসপিএবি, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন, নাজমুল ইসলাম, এডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ, ও জেসমিন জুঁই, সিইও, বিজয় ডিজিটাল।

তাছাড়া আরো উপস্থিত থাকবেন সাইফুল ইসলাম সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি, আইএসপিএবি, মো: আনোয়ারুল আজিম, সহ-সভাপতি, আইএসপিএবি, মো: আব্দুল কাইউম রাশেদ, যুগ্ম-মহাসচিব, আইএসপিএবি, মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম-মহাসচিব-০১, আইএসপিএবি, মো: আসাদুজ্জামান , কোষাধ্যক্ষ, আইএসপিএবি, মাহবুব আলম, পরিচালক, আইএসপিএবি, মো: জাকির হোসাইন, পরিচালক, আইএসপিএবি, সাকিফ আহমেদ, পরিচালক, আইএসপিএবি, এ এম কামাল উদ্দীন আহমদ সেলিম, পরিচালক, আইএসপিএবি, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, পরিচালক, আইএসপিএবি, মো: নাছির উদ্দিন, পরিচালক, আইএসপিএবি।

এই অনুষ্ঠানে দেশের প্রায় চারশত (৪০০) ইন্টারনেট প্রকৌশলী, নেটওয়ার্ক বিশেষজ্ঞ, সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ, ইন্টারনেট ব্যবসায়ীগণ অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি। সম্পূর্ণ আয়োজনটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

কনফারেন্স:
আগামী ২৭ মে ২০২২ তারিখ বিকাল ৪ ঘটিকা থেকে আরম্ভ রাত্র ৮ ঘটিকা পর্যন্ত নেটওর্য়াক বিশেষজ্ঞদের বিভিন্ন আলোচনা এবং ল্যাব ও কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কর্মশালা:
২৮ মে থেকে ৩০ মে ২০২২ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশীয় এবং বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত প্যানেল তিন (৩) দিন ব্যাপি কর্মশালা পরিচালনা করবেন। ইন্টারনেট সেক্টরের সার্বিক উন্নয়নে দেশীয় ও বিদেশী অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যেই এই কর্মশালার আয়োজন। দুইটি ট্র্যাকে যথাক্রমে (১) Advance Routing on MikroTik & Security essentials  (২) Make your network robust, efficient and secured with Juniper, এই কর্মশালাগুলো অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি