শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট আনছে আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক:  চ্যাটজিপিটি নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগল সম্প্রতি চ্যাটবট ‘বার্ড’ নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এর আগে নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

এরই ধারাবাহিকতায় গত কয়েক দিনে ই-কমার্স জায়ান্ট আলিবাবা, সার্চ ইঞ্জিন বাইদুসহ অন্তত পাঁচটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট তৈরির ঘোষণা দিয়েছে।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, আলিবাবার একজন মুখপাত্র জানিয়েছেন, অভ্যন্তরীণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটের পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এদিকে বাইদু জানিয়েছে, আগামী মার্চে ‘এরনি বট’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। ওপেন এআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ উন্মুক্ত হওয়ার পর থেকেই নিজেদের চ্যাটবট তৈরির কাজ শুরু করে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

সম্প্রতি নিজেদের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টেও একই প্রযুক্তি যুক্ত করার কাজ শুরু করেছে মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে, আগামী মার্চেই এ নিয়ে ঘোষণা আসতে পারে। তবে ব্যবহারকারীদের পর্যায়ে এই সুবিধা আসতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে সক্ষম। নিজ থেকে ই-মেইল, নিবন্ধ বা কবিতাও লিখতে পারে এই চ্যাটবট। ফলে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত হলে ব্যবহারকারীরা সরাসরি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট।  

সম্প্রতি ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে সার্চ ইঞ্জিনটিতে চ্যাটবট যুক্তের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি