শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

এবারের উদ্যোগী নারী সমাবেশ ২০২১ লুনা শামসুদ্দোহার স্মৃতিতে উৎসর্গ

টেকভিশন২৪ ডেস্ক: ৯ মার্চ ২০২১ মঙ্গলবার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম “চাকরি খুজব না, চাকরি দেব” এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড অন্ট্রপ্রিনিয়রশীপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়।

নারী দিবসের এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইটি ও আইসিটিসহ বিভিন্ন খাতের নারী উদ্যোক্তারা একত্রিত হন।

নারী উদ্যোক্তাদের এই মিলন মেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারন সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ উইম্যান ইন টেকনোলজী এর সভাপতি অধ্যাপক লাফিফা জামাল, লাইট ক্যাসেল পার্টনারস এর ডিরেক্টর শওকত হোসেন,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড অন্ট্রপ্রিনিয়রশীপ ডিপার্টমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান দিদার প্রমুখ।

এবারের এই আয়োজনের সহযোগিতায় ছিলো আমাহরা,বাঙ্গালী,বিডিপ্রেনার,বিজকোপ,বন্ধু স্টোর ডট কম,কেয়ার স্টোর,সিটি ওয়াটার পিউরিফায়ার,ক্রিয়েটিভ সফট টেকনোলজী,ডাইনিং উইথ শাহজাদী, দুরান, ইট্টা বিডি, এক্সিলেন্স বাংলাদেশ, ফি মেইল এন্ট্রাপ্রেনারস বাংলাদেশ, ফেমিনিনো, এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গৃহশ্রী,জি স্পাইস, হ্যালোটাস্ক,হংস মিথুন, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, কল্পরাজ, লাবন্য ক্রাফটস, মেডিমেট,মনস্টার ক্ল এলএলসি,মুনির হাসান ডট কম, অদম্য প্রকাশ, প্রো এডম্যান, পিটিআরসি, আরএমএস ইকো ব্লক, সানজিদা’স কেক ভ্যালী, সিজনস বুটিকানো, সিলিকন ভ্যালী আইটি ইন্সটিটিউট, শাবাব লেদার,শৈলী, শপ কুইন, সোনালু হ্যান্ডিক্রাফট, তামাই লুঙ্গী, ট্যান, টেকভিশন২৪ ডট কম, দ্য সফট কিং, টসহোস্ট, তুলিকা, ভাইপার, ভাইজার এক্স, ওয়ানটাইম, ঋতু এবং জিশান ফুডস এন্ড বেভারেজ লিমিটেড।

উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত “উদ্যোগী নারী সমাবেশ ২০২১” আয়োজনটি বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির প্রতিষ্ঠাতা সভাপতি ও দোহা টেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে।

লুনা শামসুদ্দোহা অত‌্যন্ত বিনয়ী,প‌রিশ্রমী,নারী নেতৃত্ব ও শুধু সফল নারী উদ্যোক্তাই ছিলেন না,তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীদের সম্পৃক্ত করার ক্ষেত্রে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তথ‌্যপ্রযু‌ক্তি খা‌তে আইন প্রনয়ন থে‌কে শুরু ক‌রে কৌশলপত্র গ্রহণ,নী‌তি‌নির্ধারনী বেঠক,নতুন প্রকল্প ও উদ্যোগের সা‌থে সরাস‌রি সম্পৃক্ত ছি‌লেন তিনি।

এছাড়াও তিনি আইসিটি খাতের নারী উদ্যোক্তাদের অনুকরণীয় দৃষ্টান্ত ছিলেন। লুনা শামসুদ্দোহার আইডিয়া ছিল আন্তর্জাতিক নারী দিবসে উদ্যোগী নারীদের একত্রিত করা। তার উদ্যোগেই প্রথম উইম্যান টেক এক্সপো নামে একটা প্রোগ্রাম শুরু করা হয়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি