রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

ফেসবুকে বিদেশি বন্ধুর খপ্পরে ২১ লাখ টাকা খোয়ান বাংলাদেশী নাগরিক !

ফেসবুকে বন্ধুত্বের পর বিদেশি বন্ধুর গিফট পাঠানোর নামে প্রতারণা থামছে না। বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত নাইজেরিয়ানরা একের পর এক প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রতারণার ভিত শক্ত করতে এ দেশে বিয়েও করছে তারা। পরে অপরাধে জড়াচ্ছে আত্মীয়স্বজনদেরও।

টেকভিশন২৪ ডেস্ক: গত ১৭ ফেব্রয়ারি কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ফোন আসে প্রকৌশলী হাবিবুর রহমানের কাছে। বলা হয় তার নামে একটি পার্শ্বেল এসেছে। গ্রহণ করার জন্য প্রয়োজন ৫৫ হাজার টাকা। শুল্ক কর্মকর্তার দেয়া ব্যাংক অ্যাকাউন্টে ৫৫ হাজার টাকা জমা করেন হাবিবুর রহমান। পরের দিন আবারো কথিত শুল্ক কর্মকর্তার ফোন। বলা হয় পার্শ্বেলটি স্ক্যানিং করতে দিতে হবে আরো প্রায় তিন লাখ টাকা। ওই একই অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা পরিশোধ করার পর আবারো ফোন। বলা হয় স্ক্যানিংয়ে পার্সেলটিতে ধরা পড়েছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। ১৭ লাখ ৯৮ হাজার টাকা পরিশোধ না করলে মানি লন্ডারিংয়ের মামলার ভয় দেখানো হয়। ভয় পেয়ে সুবোধ বালকের মতো এবারও টাকা দিয়ে দেন। এভাবে তিন দফায় হাবিবুর রহমানের কাছ থেকে কথিত কাস্টমস কর্মকর্তা হাতিয়ে নেন ২১ লাখ ২৫ হাজার টাকা।

প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী যোগাযোগ করেন গোয়েন্দা পুলিশে। খোলে প্রতারণার জাল। প্রকৌশলী হাবিবুর রহমান জানান, তার সঙ্গে গত বছরের মার্চে ফেসবুকে বন্ধুত্ব হয় জেসিকা অস্কারের। জেসিকা আমেরিকান নেভিতে কাজ করে বলে জানান তাকে। বর্তমানে রয়েছেন আফগানিস্তানে। সেখান থেকে এক মিলিয়ন ডলার পাঠাতে চায় হাবিবুর রহমানকে। সরল বিশ্বাসে বিদেশি বন্ধুর পাতা ফাঁদে পা দেই।

পুলিশি তদন্তে বের হয়ে আসে, বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত নাইজেরিয়ান একটি চক্রের কাজ এটি। দুই নাইজেরিয়ান নাগরিক, তাদের ৫ বাংলাদেশি সহযোগীসহ গ্রেফতার করা হয়। এক বাংলাদেশি নারী জানান, আমার সঙ্গে ফোনে সম্পর্ক হয়। এরপর বিয়ে করি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কমিশনার এম হাফিজ আক্তার বলেন, প্রতারণা করে বাংলাদেশি মেয়ে বিয়ে করাটা তাদের একটি কৌশল।

ফেসবুকে বিদেশিদের সঙ্গে বন্ধুত্বের পর কথিত গিফটের নামে আর্থিক লেনদেনে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। সময়নিউজ অবলম্বেনে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি